জ্বালানির মূল্যবৃদ্ধিতে অক্টোবরে ভারতের পাইকারি মূল্যস্ফীতি বেড়ে ১২.২৯ শতাংশ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে অক্টোবরে ভারতের পাইকারি মূল্যস্ফীতি বেড়ে পৌঁছেছে ১২ দশমিক ২৯ শতাংশে। অথচ, সেপ্টেম্বরে এই হার ছিল ১১ দশমিক ৩৯ শতাংশ। ২০২২-২৩ ভিত্তিবছর ধরে চালু হওয়া নতুন নিয়মের আওতায় এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ পাইকারি মূল্যস্ফীতির রেকর্ড। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মূল্যস্ফীতির এই উল্লম্ফনের পেছনে মূল ভূমিকা রেখেছে জ্বালানি ও বিদ্যুৎ খাত। সেপ্টেম্বরে এই খাতে মূল্যস্ফীতি ২৫ দশমিক ৮৫ শতাংশ থাকলেও অক্টোবরে তা বেড়ে ৩২ দশমিক ৮৪ শতাংশে দাঁড়িয়েছে। বিশেষ করে, অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ৭০ দশমিক ৮ শতাংশ। 

অন্যদিকে, অক্টোবরে ভারতের খুচরা মূল্যস্ফীতিও বেড়ে ৬ দশমিক ০৯ শতাংশে পৌঁছেছে। টানা পাঁচ মাস ধরে এটি কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নির্ধারিত ৪ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে অবস্থান করছে। শুধু তাই নয়, গত দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ৬ শতাংশের সর্বোচ্চ সীমা অতিক্রম করল এটি। পাইকারি ও খুচরা উভয় মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বাড়ানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

তবে, খাদ্য ও উৎপাদনশীল খাতের চিত্র ভিন্ন। অক্টোবরে পাইকারি খাদ্যপণ্যের দাম বেড়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৬৬ শতাংশ। পাশাপাশি, উৎপাদিত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমেছে, যা ইঙ্গিত দেয় যে মূল্যবৃদ্ধির চাপ মূলত জ্বালানি-সংশ্লিষ্ট খাতেই সীমাবদ্ধ রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কিছুটা কমে আসায় নভেম্বরে পাইকারি মূল্যস্ফীতি সামান্য কমতে পারে। কারণ, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে নেমে এসেছে। 

বিদেশি পর্যটক, শিক্ষার্থী, ভিসা, ভারত
পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর আলোচনার সাথে, ১১ দফা দাবি বাস্তবায়নে সোচ্চার শিল্প মালিকরা। তাদের মতে, শ্রম দক্ষতা বাড়ানো, জ্বালানি সঙ্কটের সমাধান, সুদহার কমানোসহ চলমান সঙ্কটের সমাধান না হলে, টেকসই...
সাড়ে চার বছরের চড়া মূল্যস্ফীতি আর কম বেতন বৃদ্ধিতে সবচেয়ে বেশি চাপে পোশাক শ্রমিকরা। একই বিপদে অন্যখাতের কর্মীও। ফলে, নতুন মজুরি বৃদ্ধির আলোচনায়, বিষয়টি আমলে রাখার পরামর্শ তাদের।
রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে স্লোভাকিয়া। রুশ প্রাকৃতিক গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইউরোপীয় ইউনিয়নের বিচার
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপক্ষীয় সহযোগিতা...
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫০২ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে এক হাজার ৫৯৮ জন হাসপাতালে...
শাপলা চত্বর হত্যা মামলায় আজও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে চাননি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তিনি বিচার বানচালের ষড়যন্ত্র করছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল...
ইসরাইলের সংসদ তথা নেসেটে এক যুগান্তকারী ও নজিরবিহীন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা ঘটেছে। দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ রাজনৈতিক নেতা এবং জয়েন্ট লিস্ট পার্টির চেয়ারম্যান আহমাদ তিবি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর