বিচার বানচালের ষড়যন্ত্র করছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

শাপলা চত্বর হত্যা মামলায় আজও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে চাননি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তিনি বিচার বানচালের ষড়যন্ত্র করছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ ছাড়া অন্য আসামিদের সঙ্গে জিয়াউল আহসানকে হাজির করা হলে তিনি নাটকীয় পরিস্থিতি তৈরি করেন বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত বৃহস্পতিবার হাতকড়া ও নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন জিয়াউল আহসান। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এমনকি জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এর ধারাবাহিকতায় সোমবার শাপলা চত্বর হত্যা মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। নিরাপত্তার স্বার্থে দুই নারী আসামি ছাড়া জিয়াউল আহসানসহ অন্য আসামিদের হাতকড়া ও হেলমেট পরানো হয়।

শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, ‘জিয়াউল আহসান আজ আদালতে আসতে চাননি। তিনি বিচার বানচালের ষড়যন্ত্র করছেন। অন্য আসামিদের সঙ্গে তাকে আনা হলে তিনি নাটকীয় পরিস্থিতি তৈরি করেন।’

এ সময় অসুস্থতা বা অন্য কোনো অজুহাতে কোনো আসামি আদালতে আসতে না চাইলে তাকে ভার্চ্যুয়ালি হাজির করার আবেদনও জানান চিফ প্রসিকিউটর।

পরে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একাত্তর/কেআই
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন...
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন...
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫০২ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে এক হাজার ৫৯৮ জন হাসপাতালে...
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে অক্টোবরে ভারতের পাইকারি মূল্যস্ফীতি বেড়ে পৌঁছেছে ১২ দশমিক ২৯ শতাংশে। অথচ, সেপ্টেম্বরে এই হার ছিল ১১ দশমিক ৩৯ শতাংশ।
ইসরাইলের সংসদ তথা নেসেটে এক যুগান্তকারী ও নজিরবিহীন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা ঘটেছে। দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ রাজনৈতিক নেতা এবং জয়েন্ট লিস্ট পার্টির চেয়ারম্যান আহমাদ তিবি...
চীনে প্রথমবারের মতো যাত্রীবাহী বৈদ্যুতিক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন কমের্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়নার তৈরি সিই-২৫এ মডেলের বৈদ্যুতিক বিমানটি সফলভাবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর