পুতিনের স্বপ্নের প্রকল্পে আবারও ইউক্রেনের হামলা

ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

রাশিয়া ও ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী কার্চ প্রণালীর ওপর নির্মিত কৌশলগত ‘ক্রিমিয়া সেতু’তে রাতের আঁধারে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার ক্রেমলিন এবং ক্রিমিয়ার রুশ-সমর্থিত গভর্নর এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হামলায় সেতুটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে মস্কো।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, হামলায় সেতুর সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, যা বর্তমানে নিরূপণ করা হচ্ছে। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। এর আগে দিনের শুরুতে ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছিলেন, নিরাপত্তার স্বার্থে দুপুর পর্যন্ত সেতুটিতে যান চলাচল সীমিত রাখা হবে।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল ও অন্তর্ভুক্ত করার পর রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে ১৯ কিলোমিটার (১২ মাইল) দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর রসদ সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ার পাশাপাশি এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মর্যাদাপূর্ণ ও স্বপ্নের অবকাঠামো প্রকল্প হিসেবে পরিচিত।

কংক্রিটের পিলারের ওপর নির্মিত এই সেতুতে পৃথক সড়কপথ ও রেলপথ রয়েছে, আর কৃষ্ণ সাগর ও আজভ সাগরের মধ্য দিয়ে জাহাজ চলাচলের অংশে রয়েছে বিশাল ইস্পাতের খিলান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে সেতুটি বেশ কয়েকবার ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে ২০২২ সালের অক্টোবরে এক ভয়াবহ ট্রাক বোমা হামলায় চারজন নিহত হয়েছিলেন এবং সেতুটির সক্ষমতা কয়েক মাসের জন্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল।

মূলত গত কয়েক মাস ধরে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন সেতুতে রাশিয়ার জোরালো হামলার পাল্টা জবাব হিসেবেই রাতের আঁধারে এই ড্রোন হামলা চালাল কিয়েভ।

আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব কম দেশই ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ক্রেমলিন থেকে বরাবরই দাবি করা হচ্ছে, ক্রিমিয়ার মালিকানা সংক্রান্ত প্রশ্নটি ‘চিরতরে’ বন্ধ হয়ে গেছে।

 

একাত্তর/এআরএস
বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় পুরো বিশ্ব! চলতি সপ্তাহেই চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে প্রথমবারের মতো মুখোমুখি ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের তিন...
সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা অঞ্চল লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের তৎপরতায় আকাশে সফলভাবে সেই ড্রোনগুলো প্রতিহত ও...
কৃষ্ণ সাগরে রোমানিয়ার কৌশলগত সুলিনা খালের কাছে ড্রোন হামলার শিকার হয়েছে তিনটি বাণিজ্যিক জাহাজ। শনিবার গভীর রাতে সংঘটিত এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্রুদের তৎপরতায় জাহাজে লাগা...
ইউক্রেন ও ইরানের যুদ্ধ থেকে শুরু করে পরমাণু অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বৈশ্বিক সংকট নিয়ে আগামী সপ্তাহে এক টেবিলে বসতে পারেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর তিন নেতা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...
শাপলা চত্বর হত্যা মামলায় আজও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে চাননি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তিনি বিচার বানচালের ষড়যন্ত্র করছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল...
ইসরাইলের সংসদ তথা নেসেটে এক যুগান্তকারী ও নজিরবিহীন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা ঘটেছে। দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ রাজনৈতিক নেতা এবং জয়েন্ট লিস্ট পার্টির চেয়ারম্যান আহমাদ তিবি...
চীনে প্রথমবারের মতো যাত্রীবাহী বৈদ্যুতিক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন কমের্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়নার তৈরি সিই-২৫এ মডেলের বৈদ্যুতিক বিমানটি সফলভাবে...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি এক হাজার ৩১৮ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে এক হাজার ৬৮২...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর