হাম উপসর্গে আরও আট মৃত্যু, মোট ১৪০০ ছুঁইছুঁই

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৮৫ জনে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে মারা গেছেন। অবশিষ্ট দুইজন খুলনা ও সিলেট বিভাগে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ১৫ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১২১ জন, চট্টগ্রামে ২৬৮ জন, বরিশালে ১১৭ জন, ময়মনসিংহে ৬৭ জন, খুলনায় ৭৬ জন এবং রংপুরে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুই লাখ ২৭ হাজার ১১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।

একাত্তর/কেআই
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৫ জন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১৯।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ আরও আট জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে...
রোববার স্পেনের সাধারণ নির্বাচন। শুক্রবার (২৭ নভেম্বর) নির্বাচনী প্রচারণার শেষ দিনে রক্ষণশীল ও অতি-ডানপন্থী জোটের সম্ভাব্য বিজয়ের পূর্বাভাসের মধ্যে স্পেনকে ‘পেছনের দিকে’ যাওয়া থেকে রক্ষা করতে...
রোববার সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন স্পেনের নাগরিকেরা। এই নির্বাচনে টানা আরেক মেয়াদে ক্ষমতায় থাকার লড়াইয়ে নেমেছেন বর্তমান সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যাঁর সামনে প্রধান বাধা হয়ে...
আধ্যাত্মিক স্তরে, নিজের ইমান বা বিশ্বাসের ওপর দৃঢ় আস্থাই আল্লাহর সঙ্গে একটি মজবুত সম্পর্ক গড়ে তোলার ভিত্তি। এটি একজন মুসলিম পুরুষকে আল্লাহর প্রজ্ঞা ও দিকনির্দেশনার ওপর অটল বিশ্বাস রেখে জীবনের নানা...
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রোববার (২৯ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। টানা তিন দিনের এই ধারাবাহিক সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর