ভারতে মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ২৬

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১১:৫৬ পিএম

ভারতের মহারাষ্ট্র প্রদেশের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে অন্তত ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। আনন্দবাজার পত্রিকার খবর।

পুলিশ সূ্ত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সকাল থেকেই অভিযান শুরু করে মহারাষ্ট্র পুলিশের বিশেষ ‘সি-৬০ কমান্ডো’। গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় এরপর মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘক্ষণ দুইপক্ষের গোলাগুলি চলে।

গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেন, আমরা এখনও ২৬ জন মাওবাদীর মৃতদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। তল্লাশি অভিযান চলছে। গোটা অপারেশন সফলভাবে পরিচালনা করছেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে। গুলির লড়াইয়ে অন্তত চার জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাদের দ্রুত হেলিকপ্টারে নাগপুর নিয়ে যাওয়া হয়েছে।


একাত্তর/এআর

বলিউডের ব্লকবাস্টার ক্রাইম-থ্রিলার সিনেমা 'দৃশ্যম' দেখে অনুপ্রাণিত হয়ে স্বামীকে জঘন্য কায়দায় হত্যার নীল নকশা এঁকেছিলেন স্ত্রী! স্বামীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা, ক্রিকেট ব্যাট দিয়ে...
ভারতের মহারাষ্ট্রের নান্দেড়ে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে জাতপাতের ভেদাভেদের কারণে এক ২০ বছর বয়সি যুবককে পিটিয়ে, গুলি করে এবং পাথর দিয়ে মাথা থ্যাঁতলে হত্যা করা হয়েছে।
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র মাওবাদীদের মধ্যে দুইটি বড় ধরনের সংঘর্ষে ২২ জন নিহত হয়েছেন।
ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে আটজন মাওবাদী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার গঙ্গালুর থানা এলাকার জঙ্গলে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এই ঘটনার পর...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর