রাহুল গান্ধীর বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাতের মামলা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:৪৮ পিএম

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ‘হিন্দু বনাম হিন্দুত্ববাদ’ আলাপ সামনে নিয়ে আসায় পর তার বিরুদ্ধে এ মামলা দায়ের হলো। 

গত কয়েকদিনে কয়েকটি সমাবেশে রাহুলের মুখে শোনা যায় ‘হিন্দু বনাম হিন্দুত্ববাদী’ আলোচনা। ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়তেই এই কৌশল অবলম্বন করেছে কংগ্রেস। 

ওই বক্তব্যের জেরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আসানসোলের আইনজীবী পীযূষকান্তি গোস্বামী। 

পীযূষকান্তি অভিযোগ, গত ১২ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বর রাহুল গান্ধী রাজস্থান এবং উত্তরপ্রদেশের দুটি জনসভায় হিন্দুত্ববাদীদের কথা উল্লেখ করে অবমাননাকর মন্তব্য করেছেন। রাহুল গান্ধী জনসভায় বলেছেন, ক্ষমতার লোভে হিন্দুত্ববাদীরা সত্যকেও ভুলে যায়। রাহুল গান্ধী দাবি করেছেন, হিন্দুরা ভালোবাসা ছড়ায় আর হিন্দুত্ববাদীরা বিদ্বেষ ছড়ায়। দেশের দুর্দশার জন্য নাকি হিন্দুত্ববাদীরা দায়ী। 

রাহুল গান্ধীর এসব মন্তব্যে আপত্তি রয়েছে পীযূষকান্তির। কংগ্রেস নেতার এই বক্তব্য তার ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। আর তাই মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।

আরও পড়ুন: করোনায় মারা গেলেন টিকাকে 'না' বলা সেই বক্সার

এই আইনজীবীর দাবি, রাহুল হিন্দু ও হিন্দুত্ববাদীকে পৃথক করে দেখানোর চেষ্টা করেছেন।  আর এর প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-ক এবং ২৯৮ ধারায় এই মামলা দায়ের করেন তিনি। জানুয়ারির ৩১ তারিখ এই মামলার শুনানি হতে পারে। 


একাত্তর/এসএ


ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও নিট কেলেঙ্কারির অভিযোগে দেশজুড়ে উত্তাল আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গৌরবময় ‘রাজনৈতিক ও গণতান্ত্রিক জয়’ হিসেবে দেখছে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর