একমাস ধরে মৃত মায়ের সঙ্গে বসবাস, ছেলে আটক

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৬:২৭ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে প্রায় একমাস ধরে মায়ের মরদেহের সঙ্গে বসবাস করায় ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার (জানুয়ারি) কল্যাণী থেকে উদ্ধার হয় বৃদ্ধার দেহাবশেষ। রোববার (২ জানুয়ারি) এ তথ্য জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে।

ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন মায়া পাল নামে ওই বৃদ্ধা। প্রায় এক মাস আগে মৃত্যুবরণ করেন তিনি। তবে মায়ের মৃত্যুর পরেও তার মরদেহের সাথেই একমাস ধরে বসবাস করে আসছিলেন তার সন্তান। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নদিয়ার কল্যাণীতে। মায়া পালের (৭০) মরদেহ শনিবার উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ছেলে সঞ্জয়কে।

শনিবার কল্যাণীর ৯/২৯৩ নম্বর বাড়ি থেকে উদ্ধার হয় বৃদ্ধার দেহাবশেষ।  বাড়ির মালিক জানিয়েছেন, মাসখানেক আগে বাড়ি থেকে প্রথম পঁচা দুর্গন্ধ পাই। সঞ্জয়বাবুকে জিজ্ঞাসা করতে তিনি জানান, মা অসুস্থ, তাই গন্ধ বেরোচ্ছে। কয়েকদিন পর গন্ধ বেরনো বন্ধ হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন বৃদ্ধার কোনো খবর না পেয়ে সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপর তিনি জানতে পারেন মৃত্যু হয়েছে বৃদ্ধার। মায়ের দেহের সঙ্গেই বাস করছেন ছেলে।

শনিবার (১ জানুয়ারি) কল্যাণী থানায় খবর দেন তিনি। পুলিশ এসে বাড়িতে ঢুকে বৃদ্ধার দেহাবশেষ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, প্রায় এক মাস আগে মৃত্যু হয়েছে বৃদ্ধার। এ ঘটনায় ছেলে সঞ্জয়কে আটক করেছে পুলিশ। কেন তিনি মায়ের দেহ সৎকার করেননি তা জানার চেষ্টা করছে পুলিশ। 


একাত্তর/এসএ

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়ে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ ২০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে,...
যুক্তরাজ্যের নটিংহ্যাম শহরের একটি রাস্তা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি ভ্যান অন্য তিন জনকে চাপা দেয়ার চেষ্টা করলে সন্দেহভাজন এক জনকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে...
অলিম্পিক পদক জয়ী বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকসহ ভারতের বেশ কয়েকজন শীর্ষ কুস্তিগীরকে আটক করেছে পুলিশ। যৌন হয়রানির অভিযোগে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধানের গ্রেপ্তারের দাবিতে...
সুদানে চলমান যুদ্ধের প্রভাব এবং এর ব্যাপক ফলাফলের কারণে অঞ্চলটি পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের শীর্ষ মানবাধিকার বিষয়ক কর্মকতা মার্টিন গ্রিফিথস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর