ব্রাজিলে ঝর্ণা ধসে সাতজনের মৃত্যু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১:৩১ এএম

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি পাহাড়ি ঝর্ণার পাথর ভেঙে পড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩২ জন আহতের পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। 

শনিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টার দিকে মিনাস জেরাইস রাজ্যে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ঝর্ণা ধসের ঘটনা ঘটে থাকতে পারে। 

আরও পড়ুন: ঘরে ফিরলো মার্কিন সেনাদের কাছে দিয়ে দেওয়া সেই আফগান শিশু 

পুলিশ জানিয়েছে, লেকের পাড়ে অবস্থিত ওই পাথুরে ঝর্ণার একটি অংশ হঠাৎ ভেঙে লেকে ভেসে থাকা তিনটি নৌকার ওপর পড়ে যায়। এতে দুটি নৌকা বেঁচে গেলেও একটি নৌকা পুরোপুরি পানিতে ডুবে যায়। 

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল। 


একাত্তর/এসজে

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
মাঝেমধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা রুপালি পর্দাকেও হার মানিয়ে যায়। এমনই এক থ্রিলারের জন্ম দিয়েছেন এক অস্ট্রিয়ান নাগরিক। বান্ধবীকে বরফের পাহাড় চূড়ায় উঠিয়ে সেখানে রেখে চলে যান তিনি।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর