এক মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৯ পিএম

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ভর্তির প্রায় একমাস পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হওয়ায় তাকে ডিসচার্জ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট হাসপাতাল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘শারীরিকভাবে তিনি সুস্থ। এখন প্রয়োজনীয় বিশ্রামের জন্য বাড়িই তার সবচেয়ে আদর্শ জায়গা।’

গত ৮ জানুয়ারি হৃদযন্ত্রে সমস্যা নিয়ে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (আইজেএন) হাসপাতালে ভর্তি হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। প্রায় ১১ দিন সাধারণ কেবিনে রাখা হলেও গত ১৯ জানুয়ারি তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

এর আগে, গত ১৬ ডিসেম্বর মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। ২২ ডিসেম্বর ছয় দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। ১৯৮৯ এবং ২০০৭ সালে দুইবার বাইপাস সার্জারি হয়েছিল তার।

এদিকে চিকিৎসা চলাকালে হাসপাতাল থেকে মাহাথিরের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় ৯৬ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদ মারা গেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: করোনা: যুক্তরাষ্ট্রে দেড় মাসে এক লাখ মৃত্যু

পরে ২৩ জানুয়ারি মাহাথিরের জ্যেষ্ঠ সন্তান মেরিনা মাহাথির এক বিবৃতিতে জানান, মাহাথির মোহাম্মদ চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।

মাহাথির মোহাম্মদকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার স্থপতি। ১৯২৫ সালে মালয়েশিয়ার কেদাহ প্রদেশের আলোর সেতার এলাকায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু  করলেও তা ছেড়ে রাজনীতিতে এসেছিলেন তিনি।

চিকিৎসা পেশায় থাকা অবস্থাতেই মালয়েশিয়ার রাজনৈতিক দল ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানইজেশনে (ইউএমনএনও) যোগ দিয়ে ১৯৬৪ সালে পার্লামেন্টের সদস্য হন। ১৯৭৪ সালের নির্বাচনে জয়ী হয়ে শিক্ষামন্ত্রী এবং ১৯৭৬ সালে দেশের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন মাহাথির মোহাম্মদ। টানা ২২ বছর এই পদে আসীন থাকার পর ২০০৩ সালে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর নেন তিনি। এশিয়ার সবচেয়ে দীর্ঘসময় গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার রেকর্ডটি তার দখলে।

জাতীয় রাজনীতির স্বার্থে ২০১৮ সালে আবারও নির্বাচন করে প্রধানমন্ত্রীর পদে আসীন হন তিনি। ২০২০ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। একই বছর আগস্ট মাসে নিজের রাজনৈতিক দল হোমল্যান্ড ফাইটার্স পার্টি গঠন করেন মাহাথির। বর্তমানে ওই পার্টির সংসদ সসদ্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।


একাত্তর/টিএ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
অজপাড়া গাঁয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। কখনও পায়ে হেঁটে, কখনও সাইকেলে করে যেতেন স্কুলে। স্কুল শিক্ষক বাবা-মায়ের সেই সন্তান হয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর