পোলিশ সীমান্তবর্তী লিভিভে রুশ বিমান ও মিসাইল হামলা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০২:১৩ পিএম

পোলিশ সীমান্তের কাছে ইউক্রেনের ইয়োভোরিভ বিমান ঘাঁটিতে রাশিয়া বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে লিভিভের সামরিক প্রশাসন।

তাদের এক বিবৃতিতেবলা হয়েছে, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তার কেন্দ্রের ওপর বিমান থেকে অন্তত আটটি মিসাইল ছুড়েছে রুশ বাহিনী।

এই কেন্দ্রটি লিভিভ শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইয়োভোরিভ জেলার অন্তর্গত যা পোলিশ সীমান্তের নিকতবর্তী। 

হামলার পর ওই এলাকায় বিপুল পরিমাণ ধোঁয়া উড়তে দেখা গেছে। লিভিভের মেয়রও সংবাদ মাধ্যম বিবিসিকে এই হামলার বিষয়ে নিশ্চিত করেছেন। 

এদিকে, বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন। 

রাতভর বিমান হামলার সাইরেন শোনার কথাও জানিয়েছেন তারা। 

স্থানীয় সংবাদমাধ্যম দ্য কিয়িভ ইনডিপেনডেন্ট শহরটিতে রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে বলে জানায়।

লিভিভ পশ্চিম ইউক্রেনের শহর যেখানে ইউক্রেনীয় বাহিনী শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। বিদেশি সংবাদমাধ্যমগুলো এ শহরে ঘাঁটি গেড়েই ইউক্রেনের খবরাখবর দিয়ে যাচ্ছে। ইউক্রেন থেকে বেরিয়ে যেতে অসংখ্য শরণার্থী শহরটি ব্যবহার করছে বলে জানা গেছে। 


একাত্তর/জো 

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ।...
রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ বিমান ও ড্রোন হামলা এক নতুন এবং আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। কিয়েভের দুই অংশকে সংযোগকারী অন্যতম প্রধান সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর