লিভিভ বিমানবন্দরের কাছে রুশ ক্ষেপনাস্ত্র হামলা

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৪:২৩ পিএম

লিভিভ শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র চার মাইল দূরে লিভিভ বিমানবন্দরের বিপরীতে একটি ভবনে আঘাত হেনেছে রুশ ক্ষেপনাস্ত্র। 

লিভিভের মেয়র আন্দ্রে সদোভি শুক্রবার (১৮ মার্চ) সকালে এই হামলার বিষয়টি সংবাদমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন। 

ভবনটিতে বিমান মেরামতের কাজ চলতো বলেও জানান তিনি। বেশ সকালের দিকে হওয়া এই হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা বলেও নিশ্চিত করেছেন তিনি। 

হামলার পর হামলাস্থল থেকে বিশাল ধোঁয়ার কুন্ডলী দিগন্তের দিকে উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে লিভিভ বিমানবন্দরেই হামলা হয়েছে বলে মনে করা হলেও অল্প কিছুক্ষণের মধ্যেই হামলাস্থল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। 

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, কৃষ্ণসাগর থেকে ছয়টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। তাদের দুটি বিমান বিধ্বংসী মিসাইল দ্বারা ধ্বংস করা গেলেও চারটি ঘটনাস্থলে আঘাত হানে। 

মিসাইলগুলো ছিলো কেএইচ-৫৫৫, যা সাধারণত ভারী স্ট্রাটেজিক বোম্বার থেকে ছোড়া হয় বলেও জানায় তারা।

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

এতদিন পর্যন্ত লিভিভসহ ইউক্রেনের পশ্চিমাঞ্চল অন্যান্য এলাকার চেয়ে শান্ত ছিলো। এ কারণে ইউক্রেন ছেড়ে বেরিয়ে যাওয়া শরণার্থীদের, মানবিক ও সামরিক সহায়তা সরবরাহের কেন্দ্রে পরিণত হয়েছিল লিভিভ।

কিন্তু যুদ্ধের তৃতীয় সপ্তাহে এ চিত্র পাল্টে যায়। গত সপ্তাহেই পোলিশ সীমান্তের কাছের এই শহরের একটি বিমান ঘাঁটি ও সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপনাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। 


একাত্তর/জো 

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ।...
রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ বিমান ও ড্রোন হামলা এক নতুন এবং আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। কিয়েভের দুই অংশকে সংযোগকারী অন্যতম প্রধান সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর