মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন নক্ষত্র 'ইরেন্ডেল'

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১২:৩০ পিএম

সৌরজগৎ থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করছে এমন একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন আন্তর্জাতিক মহাকাশ গবেষকরা। নক্ষত্রটি পৃথিবী থেকে প্রায় এক হাজার ২৯০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এবং প্রাচীনতম নক্ষত্র। এর আবিষ্কারকরা নক্ষত্রটির নাম দিয়েছেন 'ইরেন্ডেল', এই অ্যাংলো-স্যাক্সন শব্দের অর্থ সকালের তারা।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এক পতিবেদনে জানায়, 'বিগ ব্যাং' বা মহাবিস্ফোরণের পরের ৯০ কোটি বছরের মধ্যেই এই নক্ষত্রটির জন্ম। 

এ নিয়ে কাজ করছে একটি গবেষক দল। জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরাও ওই দলে রয়েছেন। তারা এই নক্ষত্রটি খোঁজার কাজে হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করেছেন। বিজ্ঞানীদের অনুমান, এটির ভর হবে সূর্যের ভরের প্রায় অন্তত ৫০ গুণ।

তারা বলছেন, মহাবিশ্বের সৃষ্টি রহস্য ও গঠন সম্পর্কে বোঝাপড়ার ক্ষেত্রে নক্ষত্রটি খুবই গুরুত্বপূর্ণ।  

গবেষকরা বলছেন, নক্ষত্রটিকে আরও উজ্জ্বল করা গ্রাভিটেশনাল লেন্সিং নামে অভিহিত একটি প্রক্রিয়ার কারণে একটি ছায়াপথের মধ্যে এই একক নক্ষত্রটিকে তারা দেখতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন: ২২ বছর পর নিখোঁজ বোনকে ফিরে পেলেন ভাই

এই দূরত্ব ইঙ্গিত দিচ্ছে যে, এক হাজার ২৯০ কোটি বছর আগে বা 'বিগ ব্যাং' নামে খ্যাত মহাবিস্ফোরণে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির প্রায় ৯০ কোটি বছর পর পর্যন্ত এই নক্ষত্রটির অস্তিত্ব ছিল।

সাড়ে তিন বছরের পর্যবেক্ষণ বলছে, নক্ষত্রটির উজ্জ্বলতা পরিবর্তন হয়নি। গবেষকরা বলছেন, সময়ের সাথে সাথে এসব নিয়ে আরও তথ্য পাওয়া যাবে। জানা যাবে অনেক অজানা তথ্য। 


একাত্তর/আরবিএস 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘এলিয়েন’ বা ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আসার সম্ভাবনা নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া তাঁর মন্তব্য ইন্টারনেটে ব্যাপক...
মহাকাশে নিত্য-নতুন নক্ষত্রের খোঁজ চলছে সেই বহু কাল আগ থেকেই। গ্যালিলিও থেকে শুরু হালের সব জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে খুঁজে বেড়ান নক্ষত্র।
ইলেক্ট্রিক গাড়ি থেকে মহাকাশ সবখানেই সর্বাধুনিক প্রযুক্তির বিস্তার ঘটিয়ে চলেছেন আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। এবার তার নজর চিকিৎসা বিজ্ঞানে। কি করে, রোগীদের শরীর থেকে কি করে সার্বক্ষণিক তথ্য পাওয়া যায়...
লাখ লাখ বহুতল ভবনের ভারে দেবে যাচ্ছে নিউইয়র্ক সিটি। ধীরে ধীরে এ পরিবর্তন বোঝা যাচ্ছে।সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, বৈশ্বিক হারের চেয়ে দ্বিগুণ দ্রুত নিউইয়র্কের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।ধারণা করা...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর