গ্রহাণুর আঘাতে বিলুপ্ত ডাইনোসরের নতুন জীবাশ্মের সন্ধান

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৫:৩৯ পিএম

সাড়ে ছয় কোটি বছর আগে গ্রহাণুর আঘাতের পর যখন পৃথিবী থেকে ডাইনোসরের অস্তিত্ব মুছে গিয়েছিল, তখনকার একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পাওয়ার দাবি করছেন বিজ্ঞানীরা। 

নিখুঁতভাবে সংরক্ষিত একটি ডাইনোসরের পা পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার ট্যানিস ফসিল সাইটে। 

বিজ্ঞানীরা দাবি করছেন, ঘাতক গ্রহাণুটি যেদিন পৃথিবীতে আঘাত হেনেছিল, সেদিনই ট্যানিসের ডাইনোসরের মৃত্যুর পর সেগুলো সমাধিস্থ হয়েছিলো। আর এরপরই ডাইনোসর বিলুপ্ত হয়ে পৃথিবীতে উন্নত স্তন্যপায়ী প্রাণীদের আগমনের পথ সুগম হয়েছিলো। 

এখন পর্যন্ত ট্যানিসে ওই গ্রহাণু আঘাত হানার কয়েক হাজার বছর আগের জীবাশ্ম পাওয়া গেছে। তবে নতুন পাওয়া জীবাশ্মটি সত্যিই সেই প্রলয়ঙ্করী ঘটনার নমুনা হলে তা হবে মানবজাতির জন্য অসাধারণ এক আবিষ্কার। 

ট্যানিসে ডাইনোসরের পায়ের সাথে আরও পাওয়া গেছে মাছের জীবাশ্ম, যেগুলো আকাশ থেকে পড়া গ্রহাণু ধ্বংসাবশেষ নিঃশ্বাসের সাথে গ্রহণ করেছিল। আরও আছে একটি কচ্ছপ, ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, ট্রাইসেরাটপস ডাইনোসরের চামড়া ও টেরোসর ডাইনোসরের সংরক্ষিত ভ্রূণ ও সেই গ্রহাণুর অংশবিশেষ।

ট্যানিসে খননকাজের প্রধান গবেষক রবার্ট ডি পালমা বলেন, সাইটে যেসব তথ্য পাওয়া গেছে তা থেকে গ্রহাণু আঘাত হানার ওই মুহূর্তটি প্রায় সিনেমার মতো চোখের সামনে দেখতে পাওয়া যায়। 

প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে ১২ কিলোমিটার প্রস্থের একটি মহাজাগতিক প্রস্তরখণ্ড পৃথিবীতে আঘাত হানার ফলে এই গ্রহের প্রায় সব প্রাণী বিলুপ্ত হয়ে যায় বলে ধারণা করা হয়। 

আরও পড়ুন: বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

সেটি আঘাত হেনেছিল মেক্সিকো উপসাগরের ইয়ুকাতান উপত্যকায়, যা ট্যানিস থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে অবস্থিত। তবে এ আঘাতের তীব্রতা এতই বেশি ছিল যে, এর ধ্বংসযজ্ঞ বহুদূর বিস্তৃত এলাকাকে গ্রাস করেছিল। 


একাত্তর/এসজে


যুক্তরাজ্যের সমারসেটের একটি সমুদ্র সৈকতে এক শখের জীবাশ্ম শিকারির খুঁজে পাওয়া জীবাশ্ম চোয়ালের হাড় থেকে ডাইনোসরের সময়ে সাগরে সাঁতার কাটা সবচেয়ে বড় সামুদ্রিক সরীসৃপ, ইকথায়োসর শনাক্ত করেছেন...
যুক্তরাজ্যের আইল অফ ওয়াইটে পূর্বে অজানা এক ধরণের ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। এটি ১৮৬৫ সালের পর ওই দ্বীপে পাওয়া ডাইনোসরের প্রথম নতুন প্রজাতি। অ্যানকিলোসরস পরিবারের ভেকটিপেল্টা ব্যারেটি...
গ্রহাণুর গতিপথ পরিবর্তনের লক্ষ্যে নাসার পাঠানো মহাকাশযান ডার্টের আঘাতে গ্রহাণুটি ১০ হাজার কিলোমিটার জুড়ে তার ধংসস্তুপ ছড়িয়ে দিয়েছে। গ্রহাণুর পেছনে উল্কার মতো বিস্তৃত ধ্বংসস্তূপের ছবি ধরা পড়েছে...
আর কয়েক ঘণ্টার মধ্যে একটি গ্রহাণুর সাথে মহাশূন্যে সংঘর্ষে লিপ্ত হবে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পাঠানো একটি মহাকাশযান। এর মাধ্যমে গ্রহাণুটির গতিপথ পরিবর্তন করার আশা করছে সংস্থাটি। বাংলাদেশ সময়...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর