যে পরিবারের সদস্যদের গড় উচ্চতা প্রায় সাত ফুট

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০১:৫৪ পিএম

মানুষের গড়ন নিয়ে নানা ধরনের খবরই মাঝে মধ্যে শিরোনাম হয়। বিশ্বের সবচেয়ে খাটো মানুষ, সবচেয়ে লম্বা মানুষ, সবচেয়ে ওজনদার মানুষ- এসব নিয়ে মানুষের বিস্তর আগ্রহ।

যমজ না হয়েও সবার চেহরা একই রকম এমন পরিবারের কথাও খবর হয়। আর এবার খবর হলো এমন একটি পরিবারের যেখানে সবাই লম্বা। শুধু লম্বাই নয়, ছয় ফুটের ওপরে সবাই।

তাই লম্বা মানে যেমন তেমন লম্বা নয়, একদম নজর কাড়া লম্বা। পরিবারে রয়েছেন বাবা মা ও তাদের তিন সন্তান। এদের উচ্চতা আলাদা হলেও সবারই নজরকাড়া লম্বা।

image


এই পরিবারের সদস্যদের গড় উচ্চতা ছয় ফুট আট দশমকি শূণ্য তিন ইঞ্চি। এবার ভাবুন সবাই কতো লম্বা হতে পারে। এখন পর্যন্ত এমন দ্বিতীয় পরিবারের খোঁজ এই পৃথিবীতে মেলেনি। 

ফলে এই পরিবারই এখন বিশ্বের সবচেয়ে লম্বাদের পরিবার। পরিবারের কর্তা স্কট ট্র্যাপের উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি, তাঁর স্ত্রী কৃজির উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। তাঁদের ৩ সন্তান। 

বড় মেয়ে ২৭ বছরের সাভানা ট্র্যাপের উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি, মেজ মেয়ে মলির উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। পরিবারের কনিষ্ঠ ২২ বছরের তরুণ অ্যাডাম ট্র্যাপের উচ্চতা ৭ ফুট ৩ ইঞ্চি। 

image


তিনিই সবচেয়ে লম্বা পরিবারের মধ্যে। এই পরিবারকে পরীক্ষা করে দেখেন এক অস্থি বিশেষজ্ঞ। তিনি সবুজ সংকেত দেয়ার পরই এই পরিবারের নাম জায়গা পায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা এই পরিবার। এত লম্বা হওয়ায় সমস্যা হয়না? পরিবারের দাবি, যা আছে তা নিয়েই আনন্দ তাদের। ভেবে আনন্দিত হন তাঁদের মতো বিশ্বে কেউ নেই।


একাত্তর/এআর


গত দুই দশকের তুলনায় সম্প্রতি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে দ্বিগুণ হারে। গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার হিমবাহ গলে যাওয়া এ বিপর্যয়ের বড় কারণ। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পৃথিবীর প্রায় অর্ধেক এলাকা তলিয়ে যাওয়া রোধে অত্যবশ্যকীয় পদক্ষেপ হিসেবে শনিবার প্রথমবারের মতো আন্তর্জাতিক চুক্তির একটি খসড়ায় স্বাক্ষরে সম্মত হয়েছে জাতিসংঘের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর