পার্লামেন্টে পর্নোগ্রাফি দেখার অভিযোগ ব্রিটিশ এমপির বিরুদ্ধে

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৬:১৬ পিএম

ব্রিটেনের হাউজ অফ কমনসের একটি কমিটির শুনানি চলাকালে পর্নোগ্রাফি দেখার অভিযোগ উঠেছে এক সংসদ সদস্যের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) এক বৈঠকে এ অভিযোগ তোলেন কনজারভেটিভ পার্টির নারী সংসদ সদস্যরা। তাদের মধ্যে একজন বলেন, গত সপ্তাহে কমনস চেম্বারে তার পাশে বসে অভিযুক্ত ব্যক্তি নিজের মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখছিলেন। 

একই অভিযোগ তুলে আরেক নারী সদস্য জানান, ওই ঘটনার ভিডিও প্রমাণ সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন তিনি। 

প্রাথমিকভাবে এ ঘটনা নিয়ে তদন্ত করছিলেন টরির চীফ হুইপ ক্রিস হীটন-হ্যারিস। তবে পরে তিনি এর দায়িত্ব দেন পার্লামেন্টের স্বাধীন তদন্ত প্রতিষ্ঠানের কাছে। 

চীফ হুইপের এক মুখপাত্র জানিয়েছেন, স্বাধীন তদন্ত সম্পন্ন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন চীফ হুইপ। 

ওয়েস্টমিনস্টারের সংস্কৃতি নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্ক উঠেছে। এর আগে দ্যা মেইল অন সানডে পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়, লেবার পার্টির নেতা অ্যাঞ্জেলা রেইনার প্রায়ই প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশ্নোত্তর পর্বের সময় তার মনোযোগের বিক্ষেপ ঘটানোর চেষ্টা করেন। 

আরও পড়ুন: কৃষ্ণসাগরে রাশিয়ার সামরিক ডলফিন মোতায়েন

এদিকে বুধবার গ্রিন পার্টির সংসদ সদস্য ক্যারোলিন লুকাস জানান, বর্তমানে তিন মন্ত্রীসহ ৫৬ সংসদ সদস্য যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগে অভিযুক্ত। এ ধরনের আচরণের জন্য তাদেরকে বরখাস্ত করা যায় কিনা প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি। 

এর জবাবে বরিস জনসন বলেন, এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না এবং অবশ্যই তাদেরকে বরখাস্ত করা যায়। 


একাত্তর/এসজে

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর