সুইডেনে কফির চালানে মিললো পাঁচশ' কেজি কোকেন

আপডেট : ০৬ মে ২০২২, ০৭:০৪ পিএম

সুইডেনে নেসপ্রেসোর একটি কারখানায় সরবরাহ করা কফির চালান থেকে পাঁচশ' কেজি কোকেন জব্দ করেছে দেশটির পুলিশ। 

শুক্রবার (৬ মে) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সুইডেনের ফ্রিবোর্গ অঞ্চলের রোমোন্ট শহরের ওই কারখানার কর্মীরা কফির বস্তায় সাদা পাউডারের মতো পদার্থ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচটি শিপিং কন্টেইনার থেকে পাঁচশ' কেজি কোকেইন জব্দ করে। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, কোকেনের এ চালানটি ব্রাজিল থেকে এসেছে। 

ঘটনার পর এক বিবৃতিতে নেসপ্রেসো কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কারখানায় উৎপাদিত কফি ক্যাপসুল এ কোকেন দ্বারা দূষিত হয়নি। তাদের সব পণ্য ব্যবহারের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে বিবৃতিতে ভোক্তাদের আশ্বস্ত করে তারা। 

আরও পড়ুন: ভারতে ভিন্ন ধর্মে বিয়ের কারণে প্রকাশ্য রাস্তায় যুবক খুন

ফ্রিবোর্গ অঞ্চলের নিরাপত্তা প্রধান মার্ক আন্দ্রে জানান, জব্দ করা কোকেনের বিশুদ্ধতার হার শতকরা ৮০ শতাংশ। এর মূল্য আনুমানিক ৫৩ মিলিয়ন ডলার। 

এ কোকেন ইউরোপের বিভিন্ন দেশের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। 


একাত্তর/এসজে

সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্কের মাঝে এক বিরল কূটনৈতিক অগ্রগতির খবর পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে চলমান নৌ-উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তিনটি পণ্যবাহী জাহাজে অভিযান চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। পাশাপাশি, হরমুজ প্রণালী থেকে দুটি জাহাজ জব্দ করে সেগুলোকে ইরানের...
শান্তি আলোচনার টেবিল যখন সাজানো হচ্ছে, ঠিক তখনই উত্তাল সমুদ্রের জলরাশি ছিঁড়ে তেহরানকে বড়সড় এক ধাক্কা দিল ওয়াশিংটন। সোমবার রাতে দক্ষিণ এশিয়ার জলসীমায় ‘এমটি টিফানি’ নামের একটি নিষিদ্ধ জাহাজ ঘিরে ফেলে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর