তথ্য চুরির দায়ে ইসরাইলি গোয়েন্দাকে গ্রেপ্তার করেছে ইরান

আপডেট : ২২ মে ২০২২, ১০:১৯ পিএম

ইসরাইলি গোয়েন্দা সংস্থার এক সদস্যকে গ্রেপ্তার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। তবে ওই গোয়েন্দার পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

রোববার (২২ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইরানিয়ান নিউজ এজেন্সি (আইএসএনএ) এ তথ্য নিশ্চিত করেছে। 

ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর গোয়েন্দা পরিষেবার নির্দেশনায়, ইরানে ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি চুরি ও ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে ইসরাইল। এছাড়া অপহরণ এবং একাধিক বানোয়াট স্বীকারোক্তিও আদায় করেছে তারা। 

ইসরাইলি গোয়েন্দাকে কোথায় থেকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেনি ইরান।  
অন্যদিকে ইরানের পক্ষ থেকে একাধিক অভিযোগ আনা হলেও এ বিষয়ে এখনও কোনো বিবৃতি প্রকাশ করেনি ইসরাইল।  


একাত্তর/আরবিএস  
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর