ইরান রেভল্যুশনারি গার্ডের কর্নেল আততায়ীর গুলিতে নিহত

আপডেট : ২৩ মে ২০২২, ১০:৪২ এএম

ইরানে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন দেশটির রেভ্যুলেশনারি গার্ডের এক কর্নেল। 

রোববার (২২ মে) রাজধানী তেহরানে কর্নেল সাইয়াদ খোদাই নামে ওই কর্নেলের বাড়ির সামনে দুইজন বন্দুকধারী মোটরসাইকেলে এসে তাকে পাঁচবার গুলি করেন।

সাইয়াদ খোদাই সেসময় একটি গাড়ির ভেতরে বসে ছিলেন। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, রক্তাক্ত এক ব্যক্তি গাড়ির সিটে বসা অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছেন। তার শরীরে তখনো গাড়ীর সিটবেল্ট বাঁধা ছিল।

এখন পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খতিবজাদেহ বলেছেন, কর্নেল ইরানের ঘোরতর শত্রুদের হাতে নিহত হয়েছেন।

তার ভাষায় এরা আন্তর্জাতিক মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দিকে ইঙ্গিত করেই তিনি এসব বলছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, যেসব দেশ 'দাবি করে তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে তারা দুঃখজনকভাবে নীরব রয়েছে এবং সমর্থন করছে।' 

এই হত্যার খবর ছড়িয়ে পড়ার পর ইরানের সরকারি গণমাধ্যম বলছে, রেভ্যুলেশনারি গার্ড ইসরায়েলের গুপ্তচরদের একটি নেটওয়ার্কের সদস্যদের গ্রেপ্তার করেছে।

তবে এ বিষয়ে ইসরায়েলের কাছ থেকে কোন আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

নিহত কর্নেল খোদাই ছিলেন এলিট কুদস বাহিনীর একজন জ্যেষ্ঠ সদস্য। গত কয়েক বছরে কর্নেল খোদাই হলেন কুদস ফোর্সের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চ পর্যায়ের কর্মকর্তা যাকে হত্যা করা হলো।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর