স্বামীকে খুন ‘হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড’ বইয়ের লেখকের

আপডেট : ২৭ মে ২০২২, ০৯:২৯ পিএম

'কীভাবে আপনার স্বামীকে খুন করবেন' (হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড) নামে একটি বই লিখেছিলেন ৭১ বছর বয়সী ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফি। এবার তিনি নিজের স্বামীকে খুন করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের পোর্টল্যানাডের একটি আদালতে তার এ অপরাধ প্রমাণিত হয়। গুলি করে স্বামী ড্যানিয়েল ব্রফিকে খুন করেন তিনি।

বুধবার (২৫ মে) ব্রফির বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি খুনের অভিযোগ প্রমাণিত হয়। ২০১৮ সালের ২ জুন ৬৩ বছর বয়সী শেফ ড্যানিয়েলকে খুন করেন ন্যান্সি।

অপরাধ প্রমাণ হওয়ার পরে জনাকীর্ণ আদালতে ন্যান্সির মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। তার একজন আইনজীবী জানিয়েছেন তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

২০১১ সালে প্রকাশিত ওই বইয়ে ন্যান্সি ধরা না পড়ে কীভাবে খুন করতে হয় তার নানা উপায় বিস্তারিতভাবে বাতলে দিয়েছেন। সেখানে খুন করার অনেকগুলো পদ্ধতিরও বর্ণনা দিয়েছেন তিনি।

তবে অনেক বছর আগে বইটি প্রকাশিত হয়েছিল বলে এটিকে বিচারক ও জুরিরা তাদের বিচারপ্রক্রিয়া থেকে বাইরে রেখেছেন।

প্রসিকিউটর জুরিকে জানিয়েছেন আর্থিক সমস্যাসংশ্লিষ্ট কারণে ন্যান্সি তার স্বামীকে খুন করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ন্যান্সি। প্রসিকিউটর দাবি করেন ন্যান্সি একটি ঘোস্ট গান কিনে সেটার সাথে দোকান থেকে কেনা পিস্তলের যন্ত্রাংশ বদল করে এ খুন করেছেন।

গোস্ট গানগুলো ঘরে বসেই থ্রিডি প্রিন্টিং মেশিনে তৈরি করা যায় অথবা অনলাইনে আলাদা আলাদা করে এগুলোর বিভিন্ন অংশ কেনা যায়। কেউ চাইলে এ অংশগুলো জুড়ে দিয়ে একটি সম্পূর্ণ বন্দুক তৈরি করে ফেলতে পারেন। এই বন্দুকগুলোর কোনো সিরিয়াল নাম্বার থাকে না বলে এগুলোকে ট্রেস করা যায় না।

তবে সেই অস্ত্র খুঁজে পায়নি পুলিশ। ২০১৮ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার হওয়ার পর থেকে হাজতে আছেন ন্যান্সি। আগামী ১৩ জুন তার রায় দেওয়ার কথা রয়েছে।


একাত্তর/এসএ

বলিউডের ব্লকবাস্টার ক্রাইম-থ্রিলার সিনেমা 'দৃশ্যম' দেখে অনুপ্রাণিত হয়ে স্বামীকে জঘন্য কায়দায় হত্যার নীল নকশা এঁকেছিলেন স্ত্রী! স্বামীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা, ক্রিকেট ব্যাট দিয়ে...
কলকাতার আলোচিত আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে করা মামলায় রায় ঘোষণার পর থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে সঞ্জয় রায়ই কি এই ঘটনার একমাত্র অপরাধী?
দুই মাসের ব্যবধানে একাধিক ধর্ষণ ও দুই খুনের ঘটনায় উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। পূজার আগে চিকিৎসক থেকে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা পশ্চিমবঙ্গের পূজা মওসুমের ইতিহাসে প্রথম। তাই, অন্যবারের মতো বড়...
থাইল্যান্ডের এক নাগরিকের বিরুদ্ধে তার দুই বছরের মেয়ে ও দুই শিশু পুত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ এনেছে দেশটির পুলিশ। তাদের আরও সন্দেহ, সোনসাক সোনসায়েং নামের এই ব্যক্তিটি আগের বিয়ের আরও দুই শিশু...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর