জার্মানিতে বাড়ছে ন্যূনতম মজুরি

আপডেট : ০৪ জুন ২০২২, ০৫:৩৮ পিএম

ওলাফ শলৎজের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঘণ্টা প্রতি ন্যূনতম মজুরি বাড়িয়ে আইন পাস হয়েছে জার্মানির পার্লামেন্টে। 

শুক্রবার (৩ জুন) জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে মজুরি বৃদ্ধির এই প্রস্তাব পাস হয়। 

পাস হওয়া এই প্রস্তাব অনুযায়ী, ঘণ্টা প্রতি মজুরি বাড়িয়ে ১২ ইউরো করা হয়েছে যা দুই ধাপে বাড়ানো হবে। প্রথম ধাপে বর্তমান মজুরি নয় ইউরো ৮২ সেন্ট থেকে বাড়িয়ে ১০ ইউরো ৪৫ সেন্ট করা হবে যা জুলাই মাস থেকে কার্যকর হবে। এরপর তা বেড়ে ১২ ইউরো হবে যা অক্টোবর থেকে কার্যকর হবে।      

জার্মান শ্রমমন্ত্রী হুবের্টুস হাইল বলেন, ‘সরকারের এই উদ্যোগের ফলে কঠোর পরিশ্রম করা জনগণের প্রতি সম্মান জানানো হল।’

মজুরি বাড়ানোর এই বিষয়টি গত সেপ্টেম্বরে ওলাফ শলৎজের দলের নির্বাচনী প্রচারণায় অন্যতম প্রতিশ্রুতি ছিল। তাই ন্যূনতম মজুরি বাড়ানোর বিষয়টি সবার কাছে প্রত্যাশিতই ছিল।

এদিকে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর জার্মানিতে নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের দাম বাড়তে থাকে। গত মাসেও দ্রব্যমূল্য শতকরা সাত দশমিক নয় ভাগ বৃদ্ধি পায়। তাই চলমান পরিস্থিতিতে ন্যূনতম মজুরি বৃদ্ধির এ ঘোষণা কম পারিশ্রমিকে কাজ করাদের জন্য কিছুটা হলেও স্বস্তির।


একাত্তর/জো 

ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে পার্লামেন্ট তথা বুন্দেসট্যাগের নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এগিয়ে আছে রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ।
বিদেশি টেলিভিশন চ্যানেলের কন্টেন্টে নিষেধাজ্ঞা জারি বা সম্প্রচার বন্ধে ইসরাইলের পার্লামেন্ট একটি আইন পাস করেছে। সোমবার পাস হওয়া এ আইনের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে থাকা মন্ত্রী ইসরাইলে...
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিতে আরেক ধাপ এগোলো থাইল্যান্ড। বুধবার থাই পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে।
প্রতিবেশী আফগানিস্তান, ইরান ও রাশিয়ার সঙ্গে পণ্যের বিনিময়ে বাণিজ্যের জন্য পাকিস্তান সরকার একটি আইন পাস করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তারাও নতুন...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর