সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১২:৫০ এএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিতে আরেক ধাপ এগোলো থাইল্যান্ড। বুধবার থাই পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে।

থাই পার্লামেন্টের নিম্নকক্ষে ৪০০  জন সদস্য সমলিঙ্গের বিয়ের পক্ষে বিলটিতে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট পড়েছে মাত্র দশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আইনটি কার্যকর হলে তৃতীয় এশীয় দেশ হিসেবে সমকামী বিয়েকে বৈধতা দেওয়া দেশ হবে থাইল্যান্ড।

বিলটি আইনে পরিণত হতে থাই সিনেটের অনুমোদন লাগবে। এরপর রাজার অনুমতি পেলে তা আইনে পরিণত হবে।  রাজার অনুমোদনের পর ১২০ দিনের তা আইনে পরিণত হবে।

থাই পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান ডানুফর্ন পুন্নাকান্তা বলেন, আমি সবাইকে ইতিহাস রচনায় আমন্ত্রণ জানাই। সব থাই মানুষের জন্য আমরা সমাজে বৈষম্যের অবসান ও সমতা সৃষ্টির সূচনা করেছি।

আইনটির মাধ্যমে দেশটির বিয়ের আইনে নারী,  পুরুষ, স্বামী  ও স্ত্রী  শব্দের সংজ্ঞা পরিবর্তন করে লিঙ্গ নিরপেক্ষ করা হবে।  এর অধীনে এলজিবিটিকিউ দম্পতিদের উত্তরাধিকার, দত্তক নেওয়ার অধিকার  দেওয়া হবে।

এশিয়া মহাদেশে শুধু তাইওয়ান ও নেপালে সমলিঙ্গের বিয়ের বৈধতা রয়েছে।

 

একাত্তর/জো
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর