জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া-ইইউ'র পাল্টাপাল্টি অভিযোগ

খাদ্য সঙ্কটের দায় রাশিয়াকে চাপালো ইইউ, রুশ দূতের ওয়াকআউট

আপডেট : ০৭ জুন ২০২২, ১১:১৮ পিএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বিশ্বজুড়ে চলমান খাদ্য সংকটের জন্য রাশিয়ার ওপর দায় চাপান ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। এর জেরে ওই বৈঠক ছেড়ে বেরিয়ে গেছেন জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। 

নিউ ইয়র্কে সোমবার (৬ জুন) ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

চার্লস মিশেল রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মস্কো খাদ্য সরবরাহকে উন্নয়নশীল বিশ্বের বিরুদ্ধে ‘গুপ্ত ক্ষেপণাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে এবং মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে।

তার এই মন্তব্যের পর পাল্টা অভিযোগ করে রুশ দূত নেবেনজিয়া বলেন, মিশেল মিথ্যা ছড়াচ্ছেন।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেনের সব সমুদ্র বন্দরের দখল নিয়ে নেয়ার কারণে সমুদ্রপথে ইউক্রেনের রপ্তানি বাণিজ্য শূন্যে নেমে এসেছে। ওদিকে এর জেরে জেরে রাশিয়ার উপর পশ্চিমা বিশ্বের নানা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকেও আগেরমত খাদ্যপণ্য বিশ্ববাজারে আসতে পারছে না। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্যশস্য রপ্তানিকারক দেশ। ফলে বিশ্ব জুড়ে দেখা দিয়েছে খাদ্য সংকট। 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার কাছে সমুদ্র পথে ইউক্রেনের খাদ্য শস্য বের করতে দেওয়ার আহ্বান জানিয়েছিল। এর জবাবে রাশিয়া বলেছে, তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার কথা।  

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেন, রাশিয়ার যুদ্ধের নাটকীয় পরিণতি পুরো পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ছে, খাবারের দাম বাড়িয়ে দিচ্ছে, মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে এবং পুরো অঞ্চলকে বিশৃঙ্খল করে তুলছে। বিশ্বজুড়ে যে খাদ্য সংকট দেখা দিয়েছে সেজন্য একমাত্র রাশিয়া দায়ী।

মিশেল আরও বলেন, তিনি নিজের চোখে ইউক্রেইনের ওদেসা বন্দরে রুশ অবরোধের কারণে লাখ লাখ টন শস্য আটকা পড়ে থাকতে দেখেছেন। মিশেল রাশিয়ার বিরুদ্ধে শস্য চুরি করার এবং তাদের বাহিনী ইউক্রেনে ফসল চাষ ও ফসল তোলার কাজে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন।

মিশেলের একের পর এক এমন সব অভিযোগে ক্ষুব্ধ হয়ে নেবেনজিয়া ওয়াকআউট করেন। 

এমনকি নেবেনজিয়া চলে যাওয়ার সময় মিশেল সরাসরি তাকে লক্ষ্য করে বলেন, ‘আপনি কক্ষ ছেড়ে যেতেই পারেন। সত্য কথা না শোনাটাই হয়ত বেশি সহজ।’ 

তবে নেবেনজিয়া তার বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, চার্লস মিশেল এখানে ‘মিথ্যা ছড়াতে এসেছেন’ আর সে কারণেই তিনি বৈঠকে থাকতে পারেননি।


একাত্তর/জো

ইরান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। 
ইসরাইলের চালানো একাধিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) জরুরি বৈঠকে বসবে বলে জানিয়েছে চলতি মাসে পরিষদে সভাপতিত্বকারী দেশ গায়ানা।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের স্মরণে সোমবার এক মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন...
গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর