অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১১:৩২ পিএম

গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।

সোমবার পাস হওয়া এই প্রস্তাবটিতে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কাছে থাকা জিম্মিদের দ্রুত ও নিঃশর্ত মুক্তিরও আহ্বান জানানো হয়েছে। 

বিবিসি জানিয়েছে, প্রস্তাবটি পরিষদের বৈঠকে ভোটের জন্য তোলার পর পরিষদের সব সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিলো। তবে প্রস্তাবটির বিপক্ষে কোনো যুক্তি উপস্থাপন বা ভেটো দেয়নি দেশটি। নিরাপত্তা পরিষদের বাকি ১৪টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়।

এর আগে, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যত প্রস্তাব উত্থাপিত হয়েছে প্রায় সবকটিতেই ভেটো দিয়েছে ইসরাইলের পরীক্ষিত মিত্র যুক্তরাষ্ট্র।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি অভিযানে অন্তত ৩২ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭৪ হাজার ৪১২ জন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে।

এর আগে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব দিয়েছিলো যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হয়নি। মস্কোর অভিযোগ ছিলো, ওয়াশিংটনের দ্বিমুখী নীতি ইসরাইলের ওপর কোনো চাপ তৈরি করছে না।

নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন হতে হবে। যদি কোনো পক্ষ এই যুদ্ধবিরতি ও এর শর্তগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে তা হবে ক্ষমার অযোগ্য অপরাধের শামিল।

আলজেরিয়া, সুইজারল্যান্ড, স্লোভেনিয়াসহ নিরাপত্তা পরিষদের কয়েকটি অস্থায়ী সদস্যদেশ সোমবার প্রস্তাবটি তুলেছিলো। ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের (৫ স্থায়ী ও ১০ অস্থায়ী সদস্য) নিরাপত্তা পরিষদের বাকি সব সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

প্রস্তাবের পক্ষে ভোট দেয়া আলজেরিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত অমর বেনজামা নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর বলেন, ফিলিস্তিনের জনগণ অনেক দুর্ভোগের মধ্যে রয়েছে। রক্তক্ষয় দীর্ঘসময় ধরে চলছে। অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগেই এই রক্তক্ষয় বন্ধ করার দায়বদ্ধতা আমাদের আছে।

যুক্তরাষ্ট্রের অবস্থান গাজায় হামলা নিয়ে ইসরাইলের অবস্থানের সঙ্গে ওয়াশিংটনের মতপার্থক্যের বিষয়টি স্পষ্ট করেছে। গাজায় প্রাণহানি নিয়ে কিছুদিন ধরে ইসরাইলের সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সম্প্রতি ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূমকিার সমালোচনা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আজ জাতিসংঘে তাদের নীতি পরিত্যাগ করেছে। মাত্র কয়েকদিন আগে, দেশটি নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন করেছিলো যা জিম্মিদের মুক্তির সাথে যুদ্ধবিরতির আহ্বানকে যুক্ত করেছিলো।

তিনি বলেন, চীন ও রাশিয়া সেই প্রস্তাবে ভেটো দিয়েছে কারণ তারা জিম্মিদের মুক্তির সাথে যুক্ত যুদ্ধবিরতির বিরোধিতা করেছিলো। তবুও আজ, রাশিয়া এবং চীন নতুন প্রস্তাবকে সমর্থন করার জন্য আলজেরিয়া এবং অন্যদের সাথে যোগ দিয়েছে কারণ এটির তেমন কোন যোগসূত্র ছিলো না।

“দুঃখের বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাবে ভেটো দেয়নি, যা একটি যুদ্ধবিরতির আহ্বান জানায়। প্রস্তাবটিতে জিম্মিদের মুক্তির বিষয় সম্পর্কিত নয়। যুদ্ধের শুরু থেকে নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক অবস্থান থেকে একটি স্পষ্ট প্রস্থান হলো,” বলেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেছেন, আজকের প্রস্তাব হামাসকে একটি আশা দিয়েছে যে, জিম্মিদের মুক্তি ছাড়াই ইসরাইল আন্তর্জাতিক চাপে যুদ্ধ বিরতিতে যাবে।

কেএসএইচ
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর