দিল্লিতে পুলিশি অভিযানে গুলি, দুই পুলিশ আহত

আপডেট : ১২ জুন ২০২২, ১২:৫৭ পিএম

ডাকাত দলের উপস্থিতির খবর পেয়ে দিল্লির যমুনা খদর এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। 

রোববার (১২ জুন) পুলিশ জানিয়েছে, অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত চার-পাঁচজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। গত রাতে তল্লাশি অভিযান চালিয়ে সেখানে একজনকে আটক করা হয়েছে।

এছাড়াও অভিযানে একটি ৯ এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি সিএমপি উদ্ধার করা হয়েছে। পরে অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ৩৫৩, ৩০৭ ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে।

বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও জানায় দিল্লি পুলিশ। 


একাত্তর/জো

বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ডে কালীঘাটে পৌঁছে গেল সিআইডি।‌ এখানে ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে  মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মঙ্গলবার বিকেলেই পৌঁছে যান সিআইডি কর্মকর্তারা। মমতার বাড়ির...
ভারতের বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং তার বোন ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। 
কিডনি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ভারতের এক চিকিৎসকসহ কয়েক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন দিল্লি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
দিল্লির ইন্দ্রলোক এলাকায় জুমার দিনে ব্যস্ত রাস্তায় নামাজে দাঁড়িয়ে পড়া মুসল্লিদের লাথি মেরে বরখাস্ত হয়েছেন দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টর। ঘটনার পর ওই পুলিশ কর্মকর্তার এমন আচরণের বিরোধিতা করে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর