মাস্কের সমালোচনা করায় পাঁচ স্পেসএক্স কর্মী চাকরিচ্যুত

আপডেট : ১৮ জুন ২০২২, ১২:১১ পিএম

রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সমালোচনা করায় এর পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

শুক্রবার (১৭ জুন) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাস্কের সমালোচনা করে ও প্রতিষ্ঠানের সংস্কৃতিকে আরও অংশগ্রহণমূলক করতে কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করে একটি চিঠি লেখায় ওই পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয় বলে ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত দুইজন জানিয়েছেন।

তবে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্পেসএক্স। 

বৃহস্পতিবার (১৬ জুন) নিউইয়র্ক টাইমস স্পেসএক্স-এর তিন কর্মীর বরাত দিয়ে জানায়, ওই চিঠির সাথে জড়িত কর্মীদের চাকরিচ্যুত করা হয়েছে। তবে কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি তারা। 

তবে স্পেসএক্স প্রেসিডেন্ট গুয়েন শটওয়েল এক ইমেইল বার্তায় জানান, কোম্পানিটি তদন্তের পর ঘটনায় জড়িত কয়েকজন কর্মীকে চাকরিচ্যুত করেছে। 

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে চাকরি হারালেন গুগল কর্মী

ওই চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের 'অস্বস্তিকর, ভীত, নির্যাতিত এবং রাগান্বিত বোধ করানোর কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয় বলেও ইমেইলে জানানো হয়। চিঠির মাধ্যমে তাদেরকে এমন কিছু করতে চাপ দেয়া হয়, যা তাদের মতামতকে প্রতিফলিত করে না। 

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ওই চিঠিতে ইলন মাস্ককে তার প্রতিষ্ঠিত স্পেসএক্স-এর জন্য 'মনোযোগ বিক্ষেপকারী ও লজ্জাজনক' বলা হয়। 


একাত্তর/এসজে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর