চীনকে টেক্কা দিতে ছয়শ' বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জি৭

আপডেট : ২৭ জুন ২০২২, ০৩:১৯ পিএম

চীনের কয়েক ট্রিলিয়ন ডলারের বেল্ট এন্ড রোড প্রজেক্টকে টেক্কা দিতে সরকারি ও বেসরকারি খাত থেকে ছয়শ' বিলিয়ন ডলারের ফান্ড তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন জি৭-ভুক্ত সাতটি দেশের শীর্ষ নেতারা। 

রোববার (২৬ জুন) জার্মানিতে শুরু হওয়া জি৭ সম্মেলনের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাকি চার দেশের প্রধান 'পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এন্ড ইনভেস্টমেন্ট' নামে এই পদক্ষেপ ঘোষণা করেন। ব্রিটেন ও ফ্রান্স সম্মেলনে অংশগ্রহণ করলেও এই বৈঠকে অনুপস্থিত ছিলেন বরিস জনসন ও ইম্যানুয়েল ম্যাক্রোঁ। 

বাইডেন জানান, যুক্তরাষ্ট্র আগামী পাঁচ বছরে গ্রান্ট, ফেডেরাল ফান্ড ও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে দুইশ' বিলিয়ন ডলার দেবে। এই অর্থ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বৈশ্বিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা ও ডিজিটাল অবকাঠামোর উন্নয়নে সহায়তা করতে ব্যবহার করা হবে। 

এই অর্থ দাতব্য সহায়তা নয় উল্লেখ করে বাইডেন বলেন, এটি একটি বিনিয়োগ যা সবার জন্য সুফল বয়ে আনবে। গণতান্ত্রিক দেশের সাথে অংশীদারিত্বের সুফল কী তা এটি অন্যান্য দেশকে দেখাবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: কলম্বিয়াতে ষাঁড়ের লড়াইয়ে দর্শক স্ট্যান্ড ভেঙে পড়ে নিহত চার

এদিকে চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ স্কিমের বিকল্প খুঁজতে ইউরোপ তিনশ' বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে বলে জানান ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। 

উল্লেখ্য, এশিয়া থেকে ইউরোপে প্রাচীন সিল্ক রোড রুটের আধুনিক সংস্করণ তৈরি করতে চীন এই ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে প্রায় একশটি দেশে বিনিয়োগ করে থাকে। 


একাত্তর/এসজে


চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর