পদত্যাগ করছেন বরিস জনসন

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৩:১৮ পিএম

অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন বরিস জনসন। তার নেতৃত্বাধীন সরকার থেকে একের পর এক মন্ত্রী ও সরকার বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগের পর তিনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে আজই তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন। তবে আগামী শরৎকাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে চান।

পদত্যাগের বিষয়ে জনসন কনজারভেটিভ ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডির সাথে কথা বলেছেন। তিনি পদত্যাগ করছেন যাতে পার্টি সম্মেলনের জন্য সময় মতো নতুন নেতা বেছে নেওয়া যায়।

এর আগে গত ৬ জুন বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করে কনজারভেটিভ পার্টির সদস্যরা।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বরিসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার ১০ মিনিটের ব্যবধানে অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেন।

তাদের অনুসরণ করে পদত্যাগের ঘোষণা দেন জুনিয়র পরিবহনমন্ত্রী লরা ট্রট, জুনিয়র শিশু ও পরিবারবিষয়ক মন্ত্রী উইল কুইন্স, জুনিয়র স্কুল উন্নয়নবিষয়ক মন্ত্রী রবিন ওয়াকার।

পরে এক চিঠিতেই আরো পাচ জুনিয়র মন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন। তারা হলেন জুলিয়া লোপেজ, লি রাউলি, অ্যালেক্স বুরগার্ট, কেমি বেদেনোচ ও নেইল ওব্রায়েন।

পরে কর্মসংস্থানবিষয়ক জুনিয়র মন্ত্রী মিমস ডেভিসও পদত্যাগের ঘোষণা দেন।

আরও পড়ুন: নজিরবিহীন কূটনৈতিক টানাপোড়েনে চীন-যুক্তরাষ্ট্র

৫ জুন বরিস বিবিসিকে একটি সাক্ষাৎকার দেন। এর কয়েক মিনিট পরই রাজনৈতিক নাটকীয়তা শুরু হয়।

সাক্ষাৎকারে বরিস স্বীকার করেন, ক্রিস পিনচারের অসদাচরণের অভিযোগের বিষয়টি তার জানা ছিল। তারপরেও চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে ডেপুটি চিফ হুইপ করেন তিনি। এটি ছিল তার একটা ‘বাজে ভুল’।

বরিসের এই স্বীকারোক্তি তাকে চাপে ফেলে। প্রধানমন্ত্রী বরিসের নেতৃত্ব ও তার সরকারের কর্মকাণ্ড নিয়ে কনজারভেটিভ এমপিরা প্রশ্ন তোলেন।


একাত্তর/আরএ

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর