হাতে তৈরি অস্ত্র দিয়ে গুলি করা হয় শিনজো আবেকে

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১১:০৩ পিএম

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করতে আততায়ী তৈরি বন্দুক ব্যবহার করেছিল বলে পুলিশকে জানিয়েছে সে।

শুক্রবার (৮ জুলাই) বার্তাসংস্থা এএফপি জানায়, শিনজোকে হত্যায় যে বন্দুকটি ব্যবহার করা হয়েছিল সেটি পুরোপুরি হাতে তৈরি বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আরও জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হত্যাকারী সন্দেহে আটক তাৎসুইয়া ইয়ামাগামিকে। 

image


পুলিশ জানিয়েছে, ইয়ামাগামি জাপানের নৌ বাহিনী 'মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের' একজন সাবেক সদস্য। 

আরও পড়ুন: ছবিতে শিনজো আবের মৃত্যুর আগের সেই মুহূর্তগুলো 

ইয়ামাগামি 'আবেকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং এ কারণেই আবেকে হত্যা করতে চেয়েছিলেন' বলে পুলিশকে জানিয়েছেন। 

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারটার দিকে জাপানের নারা শহরে এক রাজনৈতিক সভায় বক্তব্য দেয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। 


একাত্তর/এসজে
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর