বাংলাদেশি পরিচয় পেয়ে ফুচকা খাইয়ে দিলেন মমতা ব্যানার্জি

আপডেট : ১২ জুলাই ২০২২, ১০:২১ পিএম

নিজের হাতে ফুচকা বানিয়ে বাংলাদেশি পর্যটককে খাইয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিন দিনের উত্তরবঙ্গ সফরে সোমবার দার্জিলিং যান তিনি।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে ‘গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) -এর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা। সেই অনুষ্ঠান শেষে তিনি বেরিয়ে পড়েন পাহাড়ি রাস্তায়। আর তখনই অন্য মুডে দেখা গেল মা-মাটি-মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।

শপথ অনুষ্ঠান শেষে এরিচমন্ড হিল থেকে চিড়িয়াখানার দিকে যাচ্ছিলেন মমতা। সেখানেই তার চোখে পড়ে নারী সদস্য দ্বারা পরিচালিত ‘অঞ্জলি সেলফ হেল্প গ্রুপ’ নামক একটি ফুচকা স্টল। সোজা ঢুকে পড়েন ওই ফুচকার স্টলে। সেখানেই নারী কর্মীদের সঙ্গে কথা বলতে শুরু করেন মমতা।

একসময় পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি নিজেকে বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিয়ে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এখানে ঘুরতে এসেছি।’

তখন মমতাকে বলতে শোনা যায় ‘উনি বাংলাদেশ থেকে এসেছেন। আমাদের অতিথি। ওনাকে ফুচকা দিন। আমি ফুচকার পয়সা দিয়ে দিচ্ছি।’ -এ সময় পাশে থাকা ছোট বাচ্চাসহ অন্যদেরও ফুচকা পরিবেশনের কথা বলেন মমতা।

এক পর্যায়ে মমতা নিজেই ফুচকা বানাতে লেগে পড়েন। আর মমতার ফুচকা বানানো দেখে ওই স্টালটির চারপাশে ভিড় জমে যায়।

এরপর একটি সাদা প্লাস্টিকের চামচ দিয়ে ফুচকাটি ফুটো করেন তিনি। তার মধ্যে মশলা সহকারে আলু-ছোলা-মটরের পুর, তেঁতুল গোলা পানি ঢুকিয়ে কাগজের প্লেটে করে পাশে থাকা বাংলাদেশি নাগরিকসহ সকলকে পরিবেশন করেন মমতা।

তবে এবারই নয়, এর আগে গত মার্চ মাসেই দার্জিলিং সফরে এসে এই স্বনির্ভর গোষ্ঠীর নারীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেসময় তাদের সাথে হাত লাগিয়ে মোমো তৈরি করতে দেখা যায় মমতাকে। পরে সেই মোমো সকলের মধ্যে পরিবেশন করেন তিনি।

এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় সফরে গিয়ে কখনো রান্না করতে, কখনো চা তৈরি করতে দেখা গেছে মমতাকে। 

এদিকে মঙ্গলবারই দার্জিলিংয়ের মল রোডে একটি কফি হাউজের উদ্বোধন করেন মমতা। যার পোশাকি নাম ক্যাফে হাউস।

image


তখন সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্য সচিব এইচ.কে দ্বিবেদী, গায়ক ও অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, কফি হাউজের কর্ণধার সত্যম রায় চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সাহেব চট্টোপাধ্যায়। তার সাথে গলা মেলান মুখ্যমন্ত্রী মমতা।

আরও পড়ুন: ভারতের নতুন পার্লামেন্ট ভবনের ভাস্কর্য নিয়ে বিতর্ক

বেসরকারি উদ্যোগে এই কফি হাউস তৈরি হলেও এর পরিকল্পনা মমতা ব্যানার্জির। তিনি বলেন, বাংলা, ভারত কিংবা ‘কফি হাউজের সেই আড্ডাটা’- মান্না দের বিখ্যাত সেই গানর ছোঁয়া পেতে গেলে এখানে একবার হলেও আসতেই হবে। পাহাড়ের সাথে নাম মিলিয়ে এর নাম রাখা হয়েছে ক্যাফে হাউস।’

নতুন এই কফি হাউজের অন্যতম আকর্ষণ চা বা কফি পান করতে করতেই কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।


একাত্তর/আরএ

রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর