সালমানের সাথে বৈঠক করতে সৌদি আরব যাচ্ছেন বাইডেন

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০২:১৫ পিএম

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নেতাদের সাথে বৈঠকের পর সৌদি আরবে বিতর্কিত সম্মেলনে অংশ নিতে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সময় ফিলিস্তিনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে টানাপোড়েনের সৃষ্টি হয় তার ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বাইডেনের বৈঠকেও প্রভাব পড়বে। 

শুক্রবার (১৫ জুলাই) এ বৈঠকের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার বাবা বাদশাহ সালমানের সাথে বৈঠক করতে সৌদি আরব যাবেন বাইডেন। 

২০১৮ সালে সৌদি এজেন্টদের হাতে সৌদি সাংবাদিক জামাল খাশোগির মৃত্যুর পর দুই বছর আগে সৌদি আরবকে 'একঘরে' করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। 

এ হত্যার সাথে জড়িত থাকার কথা যুবরাজ সালমান অস্বীকার করলেও মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যমতে, এতে সায় দিয়েছিলেন তিনি। 

এই বৈঠকে জ্বালানী সরবরাহ, মানবাধিকার ও নিরাপত্তা সহায়তা নিয়ে আলোচনা করবে দুই পক্ষ। 

আরও পড়ুন: সাত দিনের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট: স্পিকার

এদিকে ২০১৮ সালে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের ওয়াশিংটন দপ্তর বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। এরপর শুক্রবারের এই বৈঠক হবে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। 

ইসরাইলের সাথে শান্তি আলোচনা পুনরায় শুরু ও জেরুসালেমে মার্কিন কনস্যুলেট পুনরায় খোলার ব্যাপারে যুক্তরাস্ট্র পদক্ষেপ নিক, তাই চায় ফিলিস্তিনিরা। 


একাত্তর/এসজে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক...
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
ব্যয় সাশ্রয় এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে বোয়িং কেনা,...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর