বাংলাদেশে অস্ত্র নিয়ে আসছিল গ্রিসে বিধ্বস্ত কার্গো বিমান

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১০:৩২ এএম

গ্রিসের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হওয়া ইউক্রেনীয় কার্গো বিমানে সার্বিয়ায় তৈরি প্রায় ১১ টন অস্ত্র ছিল বলে জানিয়েছে সার্বিয়ান কর্তৃপক্ষ, যার মধ্যে ছিল বাংলাদেশের উদ্দেশ্যে আসা স্থলমাইন। 

রোববার (১৭ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৬ জুলাই) সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে অ্যান্টোনভ এএন-১২ বিমানটি গ্রিসের কাভালা শহরের কাছে বিধ্বস্ত হয়।

এতে বিমানে থাকা আট আরোহীই নিহত হন। তারা সবাই ইউক্রেনীয় নাগরিক বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। 

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজা স্টেফানোভিচ জানিয়েছেন, অ্যান্টোনভ এএন-১২ বিমানটি শনিবার গ্রিনিচ মান সময় রাত আটটা ৪০ মিনিটে যাত্রা শুরু করে। 

প্রায় ১১ টন সার্বিয়ায় তৈরি অস্ত্র বাংলাদেশে পরিবহন করে নিয়ে যাচ্ছিলো বলে জানান তিনি। এর মধ্যে ছিল মর্টার ও ট্রেনিং শেল।  

তিনি জানিয়েছেন, এসব অস্ত্রের ক্রেতা ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জর্ডান, সৌদি আরব ও ভারতে থামার পর বিমানটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল। 

গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিরাপদ বলে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত দুর্ঘটনাস্থলের কাছে যাবে না বিস্ফোরক বিশেষজ্ঞ দল এবং গ্রিক আণবিক শক্তি কমিশন কর্মীরা। 

দুর্ঘটনাস্থলের দুই কিলোমিটারের মধ্যে থাকা সবাইকে ঘরের ভেতরে থাকতে সতর্ক করে দেয়া হয়েছে। ওই এলাকা পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। 

নর্দার্ন গ্রিস ফায়ার ব্রিগেডের লেফটেন্যান্ট জেনারেল মারিওস অ্যাপোস্টলিডিস জানান, দুর্ঘটনাস্থলের আশেপাশে বায়ু পরীক্ষা করে কিছু না পেলেও, সেখানে অস্থিতিশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করা গেছে। 

বিমানটি পরিচালনা করছিলো মেরিডিয়ান নামে একটি ইউক্রেনীয় কার্গো এয়ারলাইন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সাথে এর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডেনিস বগদানোভিচ। 


একাত্তর/এসজে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
একদিকে চীনের দ্রুত সামরিক উত্থান, অন্যদিকে এই অঞ্চলে দীর্ঘদিনের আধিপত্য ধরে রাখা যুক্তরাষ্ট্রের মনোযোগ নিয়ে তৈরি হওয়া ক্রমবর্ধমান সংশয়, এই দুইয়ের মাঝে পড়ে ভারত-মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন...
মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে দেশের সাধারণ জনগণকে সামরিকভাবে প্রস্তুত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইরান সরকার। দেশটির বিভিন্ন শহরের মসজিদে সাধারণ পুরুষ ও নারীদের জন্য বিশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর