প্যারিসে বারে বন্দুক হামলায় নিহত এক, আহত চার

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১১:৪৪ এএম

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বারে বন্দুক হামলার ঘটনা একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় সোমবার (১৮ জুলাই) রাতে প্রাচীন এই শহরটির একটি বারে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে বারে গোলাগুলি ও হতাহতের ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে সোমবার রাতে একজন বন্দুকধারী গুলি চালিয়ে একজনকে হত্যা করেছে এবং আরও চারজনকে আহত করেছে। এ ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

উত্তর-পূর্ব প্যারিসের পুলিশ জানিয়েছে, সোমবার রাতে দুই ব্যক্তি ‘একটি গাড়ি থেকে নামার পর বারের টেরেসে (ছাদে) বসে থাকা ব্যক্তিদের ওপর গুলিবর্ষণ শুরু করে।’

এদিকে বন্দুক হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় মেয়র ফ্রাঁসোয়া ভগলিন বলেছেন, একটি ‘শিশা ক্যাফেতে’ গোলাগুলির এই ঘটনা ঘটেছে। সেখানকার গ্রাহকরা সন্দেহভাজনদের একজনকে আটক করতে সক্ষম হন।


একাত্তর/এসএ

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
মধ্যপ্রাচ্যে ইরানের চালানো প্রথম দফার হামলায় গুরুতর আহত আরও এক মার্কিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর...
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে রাজধানী কারাকাসে পরিচালিত মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
সিডনির বন্ডি বিচে বন্দুকবাজের হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হওয়ার ঘটনায় একজন বন্দুকবাজকে শনাক্ত করা হয়েছে। তার নাম নাভিদ আকরাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর