চীন সীমান্তে সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র-ভারত

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৯:৫৬ পিএম

চলমান চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে যৌথ সামরিক মহড়া চালাবে ভারত ও যুক্তরাষ্ট্র। আগামী অক্টোবরে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে এ মহড়া অনুষ্ঠিত হবে। শহরটি হিমালয় পর্বতের দক্ষিণে অবস্থিত।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক ভারতীয় সেনা কর্মকর্তার বরাতে শনিবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ প্রসঙ্গে দেশ দু'টির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সিএনএন বলছে, আউলি শহরটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (ল্যাক) থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই রেখা ভারত ও চীনকে বিভক্ত করেছে। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর থেকেই ওই এলাকার মালিকানা দাবি করে আসছে দুই দেশই। এরইমধ্যে ওই অঞ্চলে কয়েকদফা সংঘর্ষেও জড়িয়েছে তারা।  

সবশেষ ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়েছিল দুই দেশের সেনাবাহিনী। এতে ২০ ভারতীয় সেনা ও চার চীনা সেনা নিহত হয়। ওই ঘটনার পর থেকে দিল্লি-বেইজিং সম্পর্ক আরও জটিল হয়ে উঠে।

এদিকে সম্প্রতি চীন সীমান্তে অবস্থিত প্যাংগং সো হ্রদের উপর একটি সেতু নির্মাণের মাধ্যমে উত্তেজনা আরও বেড়েছে। চীনের এ পদক্ষেপকে ভারত সরকার "অবৈধ দখল" বলে নিন্দা করেছে। 

চলতি বছর ভারত সফরের সময় মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডিং জেনারেল চার্লস ফ্লিন বিতর্কিত সীমান্তের কাছে চীনের সামরিক গঠনকে "শঙ্কাজনক" বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: নিরুপায় হয়ে তেলের দাম বাড়িয়েছে সরকার: কাদের

যৌথ মহড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র সিএনএনকে বলেন, একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনের ক্ষেত্রে ভারতের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র।  

মহড়ার বিষয়ে তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের নিজ নিজ সক্ষমতা উন্নত করতে হবে।


একাত্তর/আরবিএস   

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর