তুরস্কে বাস চাপায় উদ্ধারকর্মী-সাংবাদিকসহ নিহত ১৬

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১১:৪১ পিএম

তুরস্কের দক্ষিণের নগরী গাজিয়ান্তেপে একটি সড়ক দুর্ঘটনার পর সেখানে কাজ করছিলেন উদ্ধারকর্মী ও সাংবাদিকরা। এমন সময় হঠাৎ করেই একটি বাস ওই ভিড়ের উপর উঠে গেলে ১৬ জনের মৃত্যু হয়। আহত হয়েছে কমপক্ষে ২১ জন। 

গাজিয়ান্তেপের গভর্নরের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবার (১৯ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন ফায়ার ফাইটার, দুই উদ্ধারকর্মী এবং দুইজন সাংবাদিক রয়েছেন। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার ওই সড়কে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এ তথ্য পাওয়ার পর সেখানে ছুটে যান ফায়ার ফাইটার এবং জরুরি উদ্ধারকর্মীরা। এছাড়া খবর সংগ্রহ করতে সাংবাদিকরাও উপস্থিত হন ঘটনাস্থলে। এমন সময় হঠাৎ করে একটি দ্রুতগতির বাস ওই ভিড়ের উপর উঠে পড়ে এবং এ হতাহতের ঘটনা ঘটে।   

image


এ ঘটনায় তাদের দুইজন সাংবাদিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে তুরস্কের সাংবাদিক ইউনিয়ন। 

আরও পড়ুন: ২২ আগস্ট সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি

তুরস্কের ডিএইচএ নিউজ এজেন্সির প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি অ্যাম্বুলেন্সের পেছনের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে এবং এর চারপাশে ধাতব ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। 

তুর্কি বিচারমন্ত্রী বেকির বোজদাগ দুর্ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছেন। দেশটির বেশ কিছু রাজনীতিবিদ এ ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন।


একাত্তর/আরবিএস  

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
পারস্য উপসাগরে চলমান যুদ্ধ নিরসনে উত্তেজন প্রশমনের লক্ষ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন,...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর