পূর্বাভাস সত্য না হওয়ায় বরখাস্ত আবহাওয়া দপ্তরের প্রধান

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০২:০৫ পিএম

ইউরোপের দেশ হাঙ্গেরিতে আবহাওয়া নিয়ে ভুল পূর্বাভাস দেওয়ায় আবহাওয়া দপ্তরের প্রধানকে বরখাস্ত করা হয়েছে। সঙ্গে বরখাস্ত করা হয়েছে আবহাওয়া দপ্তরের উপ-প্রধানকেও।

অবশ্য পূর্বাভাস সত্য না হওয়ার অভিযোগে শীর্ষ দুই আবহাওয়া বিশেষজ্ঞকে বরখাস্ত করা হয়বলে মঙ্গলবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় সেন্ট স্টিফেন দিবস উদযাপনের জন্য ‘ইউরোপের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শন’ এর আয়োজন করা হয় হাঙ্গেরিতে। একইসঙ্গে দিনটি ছিল জাতীয় ছুটির দিন। কিন্তু নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরুর সাত ঘণ্টা আগে চরম আবহাওয়ার সতর্কতা উল্লেখ করে অনুষ্ঠানটি স্থগিত করে সরকার।

তবে আবহাওয়া ছিল শান্ত - যার ফলে আবহাওয়া দপ্তরের প্রধান এবং উপ-প্রধানকে বরখাস্ত করে হাঙ্গেরির সরকার।

বিবিসি বলছে, সেন্ট স্টিফেন দিবস উদযাপনের জন্য প্রায় ৪০ হাজার আতশবাজি প্রস্তুত ছিল। বুদাপেস্টের মধ্যাঞ্চলীয় দানিয়ুব নদীর ৫ কিমি (৩ মাইল) এলাকাজুড়ে ২৪০টি পয়েন্ট থেকে এসব আতশবাজি ছোঁড়ার জন্য প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছিল। এই প্রদর্শনীটি সাধারণত ২০ লাখ মানুষ দেখে থাকেন।

কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জারি করা চরম আবহাওয়া সতর্কতার কারণে সরকার ব্যাপক আয়োজনের এই অনুষ্ঠানটি এক সপ্তাহের জন্য স্থগিত করে দেয়। কিন্তু ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সার্ভিস ঝড়-বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিয়েছিল তা প্রতিফলিত হয়নি।

আরও পড়ুন: স্কুল শিক্ষককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরে বলা হয়, ঝড়ের দিক পরিবর্তন হয়েছে এবং বুদাপেস্টের পরিবর্তে পূর্ব হাঙ্গেরির কিছু অংশে আঘাত হেনেছে। অন্যদিকে রাজধানী শহরে ঝড়-বৃষ্টি ছিল সম্পূর্ণভাবে অনুপস্থিত।

এরপর রোববার নিজেদের ফেসবুক পেইজে পোস্ট দিয়ে সর্বজনীন ক্ষমাপ্রার্থনা করে আবহাওয়া দপ্তর। ওই পোস্টে ব্যাখ্যা করা হয়, অনিশ্চয়তা আবহাওয়ার পূর্বাভাসের অংশ। 

এরপরেও সোমবার হাঙ্গেরির উদ্ভাবন মন্ত্রী লাসজলো পালকোভিকস তাৎক্ষণিক ভাবে আবহাওয়া দপ্তরের প্রধান এবং উপ-প্রধানকে বরখাস্ত করেন। তার নির্দেশ অবিলম্বে কার্যকর হয়।


একাত্তর/এসএ

জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভয়াবহ কাদা-ধসের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। বুধবার থেকে শুরু হওয়া এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির রুদ্র রূপ দেখছে পৃথিবী। বৈরী আর বিরূপ আবহাওয়ায় টালমাটাল গোটা বিশ্ব।
পৃথিবীর দ্রুত উষ্ণতা বৃদ্ধির কথা জানিয়ে চরম বিপদের সঙ্কেত দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা । সংস্থাটি বলছে, পৃথিবীর উষ্ণতম বছরের রেকর্ড ভাঙতে পারে ২০২৪ সাল।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর