বিক্ষোভ করায় বিদেশি শ্রমিক বহিষ্কার করলো কাতার

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১০:২৭ পিএম

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করায় বেশ কয়েকজন বিদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে কাতার।

বুধবার (২৪ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

১৪ আগস্ট আল বান্দারি গ্রুপের দোহা অফিসের সামনে অন্তত ৬০ জন শ্রমিক বিক্ষোভ করেন। তাদের অনেকে গত সাত মাস ধরে বেতন পাচ্ছেন না। কয়েকজনকে আটক করা হয়েছে।

বেশ কয়েকজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে সঠিক সংখ্যা জানা যায়নি। কর্তৃপক্ষ জানায়, যাদের ফেরত পাঠানো হয়েছে তারা নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে।

কাতার বলছে, যাদের বহিষ্কার করা হয়েছে তারা সেদেশের নিরাপত্তা আইন ‘লঙ্ঘন’ করেছে। আটকদের মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, মিসর এবং ফিলিপাইনের নাগরিক রয়েছেন।

ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বকেয়া বেতন এবং ক্ষতিপূরণ দেয়া হয়েছে। কর্তৃপক্ষ আরো জানায়, শ্রমিকদের পাওয়া না দেয়ায় আল বান্দারি গ্রুপকে তদন্তের আওতায় আনা হয়েছে।

২০১০ সালে কাতার চলতি বছরের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকে সারাদেশে স্টেডিয়াম এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়।

তখন থেকেই এসব নির্মাণের সাথে জড়িত অভিবাসী শ্রমিকদের সাথে কর্তৃপক্ষের আচরণ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

আরও পড়ুন: শুকিয়ে যাচ্ছে ইউরোপ-আমেরিকার বহু নদ-নদী

সাম্প্রতিক বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকরা বিশ্বকাপের প্রস্তুতিতে জড়িত ছিলেন কিনা তা জানা যায়নি এবং বিশ্বকাপ আয়োজক কমিটিও এনিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে কাতার সরকার নিশ্চিত করেছে যে, দোহায় বিরল বিক্ষোভে অংশ নেয়া বেশ কয়েকজন কর্মীকে জননিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য আটক করা হয়েছে।


একাত্তর/আরএ

কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
আমেরিকা এবং ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ কি তবে অবসানের পথে, নাকি এক নতুন এবং আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য এবং...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর