যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু কমছে

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০২:০৩ পিএম

যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু প্রায় দুই বছর কমে গেছে। মহামারির আগের বছর গুলোতে দেশটিতে যে স্থিতিশীলতা বজায় ছিল, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেক্ষেত্রে ব্যাপক নেতিবাচক পরিবর্তন ঘটায় তা মানুষরে গড় আয়ুর ওপর ফেলেছে।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ ন্যাশনাল ভাইটাল স্ট্যাটিস্টিকস রির্পোটের উদ্ধৃতি দিয়ে বুধবার (২৪ আগস্ট) ইয়াহু নিউজ এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

২০১৯ সালের জাতীয় গড় আয়ুর তুলনায় ২০২০ সালে তা এক বছর আট মাস কমে যায়। এর আগের বছরগুলোতেও দেশটিতে মানুষের গড় আয়ুর ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হয়।

২০২০ সালে আমেরিকান নাগরিকদের গড় আয়ু দাঁড়ায় ৭৭ বছর।

রির্পোটে গবেষকদের বরাতে বলা হয়, কোভিড-১৯ ও দুর্ঘটনাবশত: ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যু সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু কমেছে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে নিউইয়র্কে ২০২০ সালে মানুষের গড় আয়ুর সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায়। যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসের প্রথম ঢেউ চলাকালে নিউইয়র্কে এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে সেখানে বহু মানুষের মৃত্যু ঘটে।

এ অঙ্গরাজ্যের মানুষের গড় আয়ু ২০১৯ সালের গড় আয়ু থেকে তিন বছর হ্রাস পেয়ে ২০২০ সালে তা ৭৭.৭ বছর দাঁড়ায়।

আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় এখন পর্যন্ত নিহত ১৮০

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংগঠনের পৃথক এক প্রতিবেদনে বলা হয়, মহামারি করোনাভাইরাস চলাকালে বিশ্বের উন্নত অধিকাংশ দেশের মানুষের গড় আয়ু কমে যেতে দেখা যায়।


একাত্তর/আরএ

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর