পাকিস্তানে ভয়াবহ বন্যায় ভাসলো বহু সেতু-সড়ক ও বসত

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১০:৫৭ পিএম

ভয়াবহ বন্যায় অর্ধেক পাকিস্তান তলিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১১৯ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে এক হাজার ১২৮ জনে। বাস্তুচ্যুত হয়েছে ৪ কোটি ৫০ লাখ মানুষ।

পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটির সরকার। এদিকে, আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯২ জন। খাদ্য সহায়তা প্রয়োজন ১০ লাখ মানুষের।

পাকিস্তানে জুনে শুরু হয় মৌসুমি বৃষ্টিপাত। যা এখনো অব্যাহত। অকল্পনীয়, অস্বাভাবিক বৃষ্টিতে আকস্মিক বন্যায় উত্তর পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখাওয়া, দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিন্ধু, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার পাখতুনখাওয়ার কাবুল নদীর সেতু ধসে যায়। এক রাতের মধ্যে গোটা সেতু ভেসে যাওয়ায় একটা গোটা জেলার মানুষের মধ্যে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছে।

ঘরবাড়ি হারায় চরসদ্দা অঞ্চলের এক লাখ ৮০ হাজার মানুষ। বন্যায় এ পর্যন্ত সাত লাখ ঘরবাড়ি, তিন হাজার কিলোমিটার রাস্তা, কমপক্ষে দুইশ’ ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অর্ধেক পাকিস্তান পানিতে তলিয়ে আছে। ঘরহীন, আশ্রয়হীন অন্তত ৫৭ লাখ মানুষ। ধ্বংস হয়ে গেছে টনের পর টন শস্য, মারা গেছে অগণিত গবাদিপশু।

বেলুচিস্তানে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। কোয়েটা থেকে বন্ধ রয়েছে ফ্লাইট। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। আগামী সপ্তাহে আরো বৃষ্টিপাত হতে পারে।

জাতীয় জরুরি অবস্থা জারির পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ত্রিশ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে জাতিসংঘ।

দুর্যোগপূর্ণ অঞ্চল পরিদর্শনের পর এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, দুর্যোগের মাত্রা অনুমানের চেয়ে অনেক বেশি।

এদিকে, বন্যায় বিপর্যস্ত আফগানিস্তানের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোও। চলতি মাসে ১৯২ জন মারার গেছে। ধ্বংস হয়েছে ১৭ রাখ ফলগাছ। মারা গেছে লক্ষাধিক গবাদিপশু।

১০ লাখ মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহায়তা।

image


গত এক দশকের মধ্যে এমন পরিস্থিতি পাকিস্তানে তৈরি হয়নি। যার ধাক্কায় তিন কোটি ৩০ লাখের বেশি মানুষ বিপর্যস্ত। বন্যার ধাক্কায় প্রাণ গেছে হাজারের বেশি মানুষের।

আরও পড়ুন: ডাচ বার্বিকিউ পার্টিতে ট্রাক চাপায় নিহত ছয়

৩ হাজার ১৬১ কিলোমিটার সড়ক বন্যার কবলে পড়েছে। ভেঙে গিয়েছে ১৪৯টি সেতু। প্রায় সাত লাখ বসত পুরোপুরি আ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় রেল চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।


একাত্তর/আরএ

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর