ক্ষতি নিরূপণে জাপোরিজ্জিয়ায় জাতিসংঘের পরিদর্শকরা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৭ পিএম

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের ক্ষতি নিরূপণ করছেন সেখানে পরিদর্শনে যাওয়া জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা। বিদ্যুতকেন্দ্রটির অখণ্ডতা লঙ্ঘন করা হয়েছে বলে প্রাথমিক পরিদর্শন শেষে মন্তব্য করেছেন তারা। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাপোরিজ্জিয়ায় কয়েক ঘণ্টা কাটানোর পর আইএইএ প্রধান রাফায়েল গ্রসি বলেন, বিদ্যুতকেন্দ্রটির কাঠামোগত অখণ্ডতা বেশ কয়েকবার লঙ্ঘন করা হয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি জানান, পুরো সাইটটি তারা ঘুরে দেখেছেন। কারিগরি দিকগুলো ভালোভাবে বিশ্লেষণ করতে তাদের দলকে অনেক কাজ করতে হবে বলে জানান তিনি।  

জাপোরিজ্জিয়া বিদ্যুতকেন্দ্রের ক্ষতি নিরূপণ করতে শুক্রবার (২ সেপ্টেম্বর) দলটির আবারও সেখানে যাওয়ার কথা রয়েছে। 

ফেব্রুয়ারিতে ইউক্রেন অভিযান শুরুর কিছুদিন পরই জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্রটি দখল করে রাশিয়ান সৈন্যরা। ওই এলাকায় ভারী শেলবর্ষণের ফলে সেখানে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে। 

আরও পড়ুন: আততায়ীর বন্দুক বিকল হওয়ায় বেঁচে গেলেন ক্রিস্টিনা

এদিকে, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যাওয়া পরিদর্শকদের কাছ থেকে পক্ষপাতমুক্ত একটি প্রতিবেদন দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

পরিদর্শক দলটির সদস্যদের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন যেন নিরাপদে সম্পন্ন হয়, সেটি নিশ্চিতের জন্য রাশিয়া কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, ‘এই পরমাণু কেন্দ্র যেন নিরাপদ থাকে, যাতে নিরাপদে চালানো যায়, সেজন্য আমাদের সাধ্যের মধ্যে যা যা করা দরকার, তা আমরা করছি।’


একাত্তর/এসজে

ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর