গ্যালারির সেই আলোচিত আফগান নারী হতে চান বলিউড তারকা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৪ পিএম

এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর থেকে ভার্চুয়াল জগতে মাতামাতি শুরু হয়ে গেছে গ্যালারিতে বসা আফগান তরুণী ওয়াজমাকে নিয়ে। ওই ম্যাচে দলের সমর্থনে লাফালাফি করার সময় একাধিক ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করেন ওয়াজমা। আফগানিস্তানের পতাকা ধরে গলা ফাটাতে দেখা গিয়েছিল ওই তরুণীকে। তার নাম ওয়াজমা আইয়ুবি। এশিয়া কাপ চলাকালীন রাতারাতি প্রচারের আলোয় আসেন ওয়াজমা। তার ছবিগুলোও নেটমাধ্যমে ভাইরাল হতে শুরু করে। 

ওয়াজমার বয়স ২৮ বছর। কর্মসূত্রে দুবাইয়ে থাকেন আফগানিস্তানের এই মেয়ে। তিনি দুবাইয়ের একটি প্রসাধনী সংস্থার মালিক। চাকরি করতে দুবাই গিয়েছিলেন। কিন্তু ঠিক করেন কারও অধীনে নয়, কাজ করবেন স্বাধীনভাবে। আর এই ভাবনা থেকেই নিজস্ব প্রসাধনী সংস্থা খোলার সিদ্ধান্ত নেন তিনি। প্রসাধনী সংস্থার মালিক হওয়ার পাশাপাশি ওয়াজমা দুবাইয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন।

খেলার প্রতি ভালোবাসা ছাড়া হিন্দি সিনেমার প্রতিও গভীর প্রীতি রয়েছে ওয়াজমার। আফগান-সুন্দরীর ইচ্ছা বলিউডে অভিনয় করার। এছাড়া ওয়াজমা পছন্দ করেন ঘুরে বেড়াতে। মোটরবাইকে চেপে এদিক-ওদিক ঘুরে বেরানোর শখ তার। পছন্দ করেন বিভিন্ন ধরনের বাইক চালাতেও। ওয়াজমা একজন সমাজকর্মী হিসেবেও কাজ করেন। দেশের বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে বহুবার আওয়াজ তুলেছেন তিনি।

এশিয়া কাপে সুপার ৪ ম্যাচের তিনটিতে হেরে বিদায় নেয় আফগানিস্তান। বৃহস্পতিবার ভারতের কাছে ১০১ রানে হেরে যায় মহম্মদ নবিদের দল। তবে তারপরও আফগানিস্তানের হয়ে গলা ফাটাতে দেখা গেছে ওয়াজমাকে। বৃহস্পতিবারের ম্যাচের পর নেটমাধ্যমে আফগানিস্তানের পতাকা হাতে একটি ছবি শেয়ার করে ওয়াজমা জানান, তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও এই দিনের ম্যাচ দেখতে মাঠে আসেন। কারণ আফগানিস্তান ছাড়াও তিনি ভারতীয় দলের একনিষ্ঠ সমর্থক।

আরও পড়ুন: মায়ের মোবাইল বিস্ফোরণে শিশুর মৃত্যু

টুইটারে শেয়ার করা এই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘এশিয়া কাপে দেশের প্রতি শ্রদ্ধা জানাতে আমি পতাকা হাতে হাজির হয়েছিলাম। আমার শরীর ভালো না থাকা সত্ত্বেও আমি খেলা দেখতে গিয়েছিলাম। কারণ আফগানিস্তান এবং ভারত, আমার প্রিয় দু’টি দল। এদের ম্যাচ দেখা থেকে আমি নিজেকে আটকাতে পারিনি।’

টুইটারে পোস্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার মানুষ এই ছবিটিতে লাইক করেন। এক দিনের মধ্যে এই ছবি ৪২৮ বার রিটুইটও করা হয়।


একাত্তর/এসএ

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি শুধু মাঠেই 'কিং' নন, মাঠের বাইরেও তার জীবনযাত্রা এক রাজকীয়তার প্রতীক।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন
চলতি বছরের এপ্রিলের প্রথম তিন সপ্তাহে এক লাখের বেশি আফগান শরণার্থী পাকিস্তান ছেড়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
বলিউডের ‘ভাইজান’ খ্যাত মেগাতারকা সালমান খানের ব্যক্তিজীবন যেন সিনেমাকেও হার মানায়। ঝুঁকিপূর্ণ জীবনের কারণে তাকে চলাফেরা করতে হয় বিশেষ সশস্ত্র বডিগার্ড নিয়ে।
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর