রাশিয়ার দখল থেকে আরো এলাকা পুনরুদ্ধার করলো ইউক্রেন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৫ পিএম

রাশিয়ার দখল থেকে আরো দুই হাজার বর্গকিলোমিটার অঞ্চল পুনরুদ্ধার করেছে ইউক্রেন। এ নিয়ে মুক্তাঞ্চলের পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার বর্গকিলোমিটার।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট এ তথ্য জানান। এদিকে, খারকিভ থেকে পিছু হটলেও পূর্ব ও দক্ষিণাঞ্চলে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের বিভিন্ন অঞ্চলে সামরিক ও বেসামরিক স্থাপনায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। মঙ্গলবার ইউক্রেন এ তথ্য জানিয়েছে।

বলা হয়, বিমান, মিসাইল, হাই মোবেলিটি আর্টিলারি রকেট সিস্টেম থেকে এসব হামলা চালানো হচ্ছে।

হামলা চালানো হচ্ছে লুহানস্ক, দোনেস্ক, মাইকোলাইভ ও চেরকাসিতে। এছাড়া, দখলকৃত অঞ্চল ত্যাগের সময় রুশ বাহিনী লুটপাট চালাচ্ছে বলেও অভিযোগ কিয়েভের।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আরো ২ হাজার বর্গকিলোমিটার অঞ্চল রুশ দখল থেকে মুক্ত করেছে ইউক্রেনীয় বাহিনী।

এনিয়ে উত্তরপূর্বাঞ্চলের খারকিভে মুক্তাঞ্চলের পরিমাণ দাঁড়ায়েছে আট হাজার বর্গকিলোমিটার। জেলেনস্কি জানান, পুনরুদ্ধার করা অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজ চলছে।

ইউক্রেনের দখলকরা ভূমি রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চানি তিনি।

আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের জন্য আরেকটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

image


প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইউক্রেন যুদ্ধের টার্নিং পয়েন্টে পৌঁছেছে কিনা এটা বলা কঠিন। তবে ইউক্রেন উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। যুদ্ধ দীর্ঘায়িত হবে বলেও জানান তিনি।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ জানিয়েছে, রাশিয়ার দখল করা ক্রিমিয়া ও ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে রুশ সামরিক কমান্ডার ও গোয়েন্দা কর্মকর্তা তাদের পরিবারকে জরুরি ভিত্তিতে রাশিয়ার মূলখণ্ডে সরিয়ে নিচ্ছে।

আরও পড়ুন: রানির শেষকৃত্যে দাওয়াত পায়নি রাশিয়াসহ তিন দেশ

ইউক্রেনে রুশ বাহিনীর বড় বিপর্যয়ের মধ্যেই বৃহস্পতিবার উজবেকিস্তানে বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

মধ্য এশিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পরাশক্তির মধ্যে দীর্ঘদিন ধোরে ঠাণ্ডা লড়াই চলছে। বৈঠকে বিষয়টি আবারো উত্থাপন হতে পারে বোলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

 

একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর