রানির শেষকৃত্যে অংশগ্রহণের অনুমতি পায়নি চীন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:০১ পিএম

সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে চীনা প্রতিনিধি দলকে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সেখানে তারা বলছে, চীনা নিষেধাজ্ঞার কারণে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার স্যার লিন্ডসি হয়ল ওয়েস্টমিনিস্টার হলে চীনা প্রতিনিধিদের প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান ব্রিটিশ পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনিস্টার হলে অনুষ্ঠিত হবে। এই শেষকৃত্যে চীনকে আমন্ত্রণ জানানোর ঘটনায় বেশ কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্য আপত্তি তুলেছেন।

জিনজিয়াংয়ে উইঘুর সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বেইজিংয়ের সমালোচনার পর চীন বেশ কয়েকজন ব্রিটিশ আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীন এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে অতিথিদের তালিকা তৈরি করেছে। যেসব রাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই দেশগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি এই বিষয়ে কিছু জানেন না। 

আরও পড়ুন: কারাবন্দিদের যুদ্ধে যেতে আহবান জানাচ্ছে রাশিয়া

তিনি বলেন, 'আমি যা বলতে চাই তা হলো রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্য যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। যুক্তরাজ্যের আমন্ত্রণে বিদেশি প্রতিনিধি দলের অংশগ্রহণ রানির প্রতি শ্রদ্ধার নিদর্শন।'

রানির শেষকৃত্যে বিশ্বনেতারা, রাজপরিবারের সদস্য ও ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান চীনের প্রতিনিধিত্ব করতে পারেন বলে বৃহস্পতিবার জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র।

একাত্তর/এসজে

চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর