৩৭ বছরে পাউন্ডের সবচেয়ে বড় দরপতন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৯ পিএম

মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দরপতন চলছে। এর মধ্যে ৩৭ বছরে পাউন্ডের সর্বোচ্চ দরপতন হয়েছে। এ হার ১ শতাংশের বেশি। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে আগস্ট মাসে ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ৫ শতাংশ। ২০১৬ সালের অক্টোবরে পাউন্ডের বড় ধরনের পতন হয়েছিল। তারপর এটিই ছিল সর্বোচ্চ দরপতন। এরপর শুক্রবার ৩৭ বছরের মধ্যে পাউন্ডের সর্বোচ্চ দরপতন হয়ে গেল।

বর্তমানে ১ পাউন্ডে ১ দশমিক ১৩ ডলার মিলছে। এর অর্থ হলো, বিদেশ ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের ব্যয়ের সক্ষমতা কমে যাওয়া। জুলাই মাসে যুক্তরাজ্যের মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ ১০ দশমিক ১ শতাংশ, যদিও আগস্ট মাসে তা ৯ দশমিক ১ শতাংশে নেমে আসে। শুক্রবার বিবিসির সংবাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

বিশ্লেষকেরা জানিয়েছেন, মুদ্রার পতনের পেছনে মূল কারণ অর্থনৈতিক স্থবিরতা। যুক্তরাজ্যের ব্যবসায়ী ও ভোক্তারা ব্যাপক মূল্যস্ফীতির কবলে পড়েছেন। সবকিছুর ওপর প্রভাব ফেলেছে জ্বালানির মূল্যবৃদ্ধি।

এদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যদ্বাণী করেছে, চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্যে মন্দা দেখা দেবে। জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সামগ্রিক উচ্চ মূল্যস্ফীতির কারণে অক্টোবর মাসে সে দেশের মানুষের অবস্থার আরও অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর মধ্যে বিশ্বব্যাংক গতকাল বলেছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা করছে তারা। সব মিলিয়ে অর্থনীতির অবস্থা ভালো দেখাচ্ছে না।

একাত্তর/এসজে

ভারতের রিজার্ভ ব্যাংক এবং সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল ব্যাংক মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেনে করার লক্ষ্যে দুইটি সমঝোতা চুক্তিতে সই করেছে। শনিবার ভারতের...
অবশেষে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনেই নিলেন বিশ্বের শীর্ষ ধনী মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বাংলাদেশি টাকায় টুইটারের দাম দাঁড়ালো চার হাজার চারশ’ কোটি...
৩৭ বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।বিবিসি'র খবরে বলা হয়েছে, বুধবার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ পাউন্ড ডলারের বিপরীতে শূন্য দশমিক ৬৪ শতাংশ কমে ১...
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ ২০ মাসে সর্বনিম্নে নেমে এসেছে। এর ফলে করোনা পরবর্তী সময়ে দেশটির বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠছে। শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে,...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর