ইরানে চলমান বিক্ষোভে নিহত বেড়ে ৩১

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৩ পিএম

ইরানে হিজাব আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হওয়ার পর পুলিশি হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ওসলোভিত্তিক একটি বেসরকারি সংস্থা নিহতের এই সংখ্যা জানিয়েছে। খবর: এএফপি।

হিজাব আইন লঙ্ঘনের দায়ে গত সপ্তাহে ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী কুর্দি নারী মাশা আমিনিকে আটক করে। পুলিশের হেফাজতে অজ্ঞান হয়ে তিন দিন কোমায় থাকার পর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) হাসপাতালে তার মৃত্যু হয়।

যদিও পুলিশের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়। পুলিশের দাবি, হঠাৎ করে আমিনির হৃদযন্ত্র বিকল হয়ে যায়। যদিও মাশার পরিবারের দাবি, তিনি সুস্থ ও সবল ছিলেন।  

ছয় দিনের বিক্ষোভে নিহতের সংখ্যা উল্লেখ করে ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে জানান, মৌলিক অধিকার ও মানবিক সম্মান ও শান্তিপূর্ণ বিক্ষোভে গুলির প্রতিবাদে ইরানের জনগণ রাজপথে নেমে এসেছে। ৩০টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে করে বিক্ষোভকারী ও সামাজিক অ্যাক্টিভিস্টদের গণগ্রেফতারের আশঙ্কা বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি। 

আইএইচআর বলছে, বিক্ষোভে এখন পর্যন্ত নিহতদের মধ্যে বুধবার রাতে নিহত হয়েছে ১১ জন। মাজানদারান প্রদেশের আমোল শহরে এই হতাহতের ঘটনা ঘটেছে। একই প্রদেশের বাবোল শহরে নিহত হয়েছেন আরও ছয় জন। এছাড়া তাবরিজ শহরে আরেকজন নিহত হয়েছেন বলে উল্লেখ করে সংস্থাটি।

এর আগে, একটি কুর্দি মানবাধিকার সংস্থা জানায়, কুর্দিস্তান প্রদেশ ও কুর্দি অধ্যুষিত অঞ্চলে ১৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এদের মধ্যে বুধবার রাতেই নিহত হয়েছেন ৮ জন।

আরও পড়ুন: রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ১৩০০

উল্লেখ্য, ইরানের কঠোর পোশাকবিধি বাস্তবায়নের দায়িত্ব পালন করে নৈতিকতা পুলিশ। ইরানের পোশাকবিধি অনুসারে নারীদের প্রকাশ্যে মাথায় হিজাব পরা বাধ্যতামূলক। দেশটিতে নারীদের আঁটসাঁট ট্রাউজার, ছেঁড়া জিন্স, হাঁটু দেখা যায় এমন পোশাক, এমনকি উজ্জ্বল রঙের পোশাক পরা নিষিদ্ধ।


একাত্তর/জো 

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে ইরানের সামুদ্রিক ট্রাফিক নিয়মনীতি অমান্য করায় তিনটি তেলের ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের পর ভয়াবহ আগুন ধরে গেছে। রোববার...
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের একের পর এক সীমিত সামরিক হামলা, বিপরীতে তেহরানের পারমাণবিক নীতি কৌশলগদ কেশম দ্বীপে সম্প্রতি মার্কিন হামলার পর আলোচনার কেন্দ্রে চলে এসেছে একটি প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প কি...
তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় ব্যাপক অগ্রগতির দাবি করার পাশাপাশি ইরানের কেশম দ্বীপে সামরিক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুটি ক্ষেপণাস্ত্র...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর