আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন না ট্রুডো

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৪ পিএম

কানাডার পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় ফিওনা ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঝড়ের আঘাতে নোভা স্কোশিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ও নিউফাউন্ডল্যান্ডে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ, সাগরে ভেসে গেছে ঘরবাড়িসহ বহু ভবন। এমন পরিস্থিতিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

জাস্টিন ট্রুডো জানিয়েছেন, শক্তিশালী ঝড় ফিওনার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ সামাল দিতে কানাডায় থাকবেন তিনি।

ট্রুডো আরও বলেন, তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে'র খবরে বলা হয়েছে, আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় ট্রুডোই ছিলেন একমাত্র জি-৭ জোটের নেতা যার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার কথা ছিল। 

উল্লেখ্য, গত জুলাই মাসে সাবেক প্রধানমন্ত্রী আবেকে গুলি করে হত্যা করা হয়।

 আরও পড়ুন: রহিমার নিখোঁজ নাটকের পুরোটাই সাজানো?

আবের মৃত্যুর পর ট্রুডো এক বিবৃতিতে উল্লেখ করেছিলেন, বিশ্ব একজন মহান দূরদর্শী ব্যক্তিকে এবং কানাডাও একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছে।

এর আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টায় ফিওনা ঝড় কানাডার পূর্ব উপকূলে আঘাত হানে। এর আগে শুক্রবার একে হারিকেন থেকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে চিহ্নিত করে কর্তৃপক্ষ। তবে ব্যাপক তাণ্ডবের পরও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  


একাত্তর/আরবিএস  

মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর থেকে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত ঘটনাগুলো কীভাবে সম্পন্ন হবে তা আগে থেকেই ঠিক করা রয়েছে।  বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল...
কানাডায় সাসকাচোয়ান প্রদেশে আলাদা ১৩টি স্থানে অতর্কিতভাবে ছুরি হামলাকে ‘গণ ছুরিকাঘাত, বিভৎস ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।স্থানীয় সময় রোববার টুইটবার্তায়...
ইউক্রেনের বুচা শহরে হত্যাযজ্ঞের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, বুচা শহরে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডে রাশিয়াকে অব্যশই জবাবদিহির আওতায় আনতে...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর