কানাডায় গণ ছুরিকাঘাত বিভৎস ও হৃদয়বিদারক: ট্রুডো

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪১ পিএম

কানাডায় সাসকাচোয়ান প্রদেশে আলাদা ১৩টি স্থানে অতর্কিতভাবে ছুরি হামলাকে ‘গণ ছুরিকাঘাত, বিভৎস ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

স্থানীয় সময় রোববার টুইটবার্তায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এ কথা বলেন।

ওই টুইট বার্তায় তিনি বলেন, আমি তাদের কথা ভাবছি যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার ঘটনা কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী, নির্বিচার হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি।

স্থানীয় সময় রোববার ভোরে ১৩টি এলাকায় এসব হামলার ঘটনার পর পুলিশ দুই সন্দেহভাজনের খোঁজে অভিযান শুরু করেছে।

রয়টার্স জানিয়েছে, রোববার এসব ছুরি হামলার ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পলাতক সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজলেও এখনও আটক করতে পারেনি র‌য়্যাল কানাডা পুলিশ।

কানাডা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তি এই হামলা চালিয়েছে। এরই মধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের নাম ডেমিয়ান (৩০) ও মাইলস স্যান্ডারসন (৩১)।

আরও পড়ুন: কানাডায় ১৩ এলাকায় ছুরি হামলা, নিহত ১০

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্তরা প্রথমে বেশ কয়েকজনকে নিশানা বানিয়ে হামলা চালালেও, তারপরে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের সামনে যারাই ছিল, তাদের ছুরি দিয়ে কোপানো হয়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা।


একাত্তর/এসি

নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত দুবাইয়ের একটি হোটেলে প্রাক্তন স্ত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যার দায়ে এক রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব আফ্রিকার দেশ কোমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি ছুরি হামলায় আহত হয়েছেন। শুক্রবার তাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং এতে তিনি সামান্য আহত হয়েছেন বলে দেশটির সরকার ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে একটি সরকারি পার্কে ছুরিকাঘাতে আহত হয়েছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর