সৌদির নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৪ পিএম

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছ। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের নির্দেশেই মন্ত্রিসভায় রদবদল করে প্রধানমন্ত্রী হিসেবে তার ছেলে ও উত্তরসূরী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম ঘোষণা করেছেন। 

মঙ্গলবার এক একটি রাজকীয় ডিক্রিতে বিষয়টি অনুমোদন পায়, দেশটির সরকারি বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রিন্স মোহাম্মদ এরইমধ্যে বিশ্বে তার প্রভাব বিস্তার করেছে। অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশটির শাসক হিসেবে তিনি আনুষ্ঠানিক বৈধতা পেলেন। তাকে আধুনিক সৌদির নয়া রূপকার হিসেবে বিবেচনা করা হয়। 

৩৭ বছর বয়সী ক্রাউন প্রিন্স বিশ্বে এমবিএস নামেরই বেশি পরিচিত। এর আগে উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

বর্তমানে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন তার ছোট ভাই খালিদ বিন সালমান, যিনি উপ প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।

রাজকীয় ডিক্রিটি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহসহ অন্যান্য সিনিয়র মন্ত্রীরা তাদের পদ পুনর্নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবারের রাজকীয় ডিক্রিতে নিয়োগের পিছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। 

আরও পড়ুন: ব্রিটিশ এমপি রূপা লেবার পার্টি থেকে বহিষ্কার

এর আগে গত মে মাসে, সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন থেকেই এমবিএসের ক্ষমতায় বসা নিয়ে গুঞ্জন উঠে।  

এ ক্রাউন প্রিন্স ইতিমধ্যেই অর্থনীতি, প্রতিরক্ষা, তেল এবং অভ্যন্তরীণ নিরাপত্তাসহ দেশটির একাধিক বিভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তবে জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনাও কুড়িয়েছেন তিনি। তার বিরুদ্ধে ভিন্ন রাজনৈতিক মত দমনের অভিযোগ রয়েছে। 

২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশুগজিকে হত্যার ঘটনা এমবিএসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। ওই ঘটনার পর থেকে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের দূরত্ব বাড়তে থাকে।



একাত্তর/আরবিএস 

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোররাতে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি...
সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারের সুবিশাল সামরিক চুক্তির আওতায় ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাম টানতে সরাসরি তেহরানের ওপর গোপনে চাপ সৃষ্টি করেছে চীন। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে হুথিদের সাম্প্রতিক তীব্র সামরিক আগ্রাসনে সৌদি আরবের তেল...
ব্যয় সাশ্রয় এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে বোয়িং কেনা,...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর