বুরকিনা ফাসোতে আবারও সামরিক অভ্যুত্থান

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১২:০৬ পিএম

বুরকিনা ফাসোর সামরিক শাসক লেফটেন্যান্ট কর্নেল পল-হেনরি দামিবাকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করার কথা জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক টেলিভিশন বিবৃতিতে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে বলেন, সরকার ভেঙে দেওয়া হয়েছে। সংবিধান ও অন্তর্বর্তী সনদ স্থগিত করা হয়েছে।

এর কারণ হিসেবে দেশে ক্রমবর্ধমান সশস্ত্র বিদ্রোহ মোকাবেলায় কর্নেল দামিবার অক্ষমতাকে দেখানো হয়েছে। 

ক্যাপ্টেন ইব্রাহিম ঘোষণা দিয়ে বলেন, দেশের সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সব ধরনের রাজনৈতিক ও সুশীল সমাজের কর্মকাণ্ড স্থগিত থাকবে। 

এছাড়াও দেশটিতে রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, দামিবা সামরিক কর্মকর্তাদের সেনাবাহিনীর পুনর্গঠনের বিভিন্ন প্রস্তাব বাতিল করে দিয়েছিলেন। যার কারণেই বিগত সরকারকে বিদায় নিতে হয়েছিল।

এদিকে, অভ্যুত্থানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বৈশ্বিক সংস্থাটির মুখপাত্র স্টিফানে ডুজারিক।

বুরকিনা ফাসো দীর্ঘদিন ধরে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে লড়াই করছে। এর মধ্যে কিছু গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদা এবং আইএসআইএল (আইএস)-এর সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: ইরানে বিক্ষোভ: ৯ ইউরোপীয় নাগরিক গ্রেপ্তার

সংবাদমাধ্যম আল-জাজিরার সংবাদদাতা নিকোলাস হক জানান, বুরকিনা ফাসোর প্রায় ৪০ শতাংশ এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। দেশটিতে জনগণের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত হতাশা বেড়েই চলেছে।

দেশটিতে গত ৯ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সামরিক হস্তক্ষেপের ঘটনা ঘটলো। এর আগে নিরাপত্তাহীনতার একই রকম অভিযোগ তুলে গত জানুয়ারিতে এক অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট রস কাবোরেকে পদচ্যুত করেছিলেন দামিবা।


একাত্তর/এসজে

বুরকিনা ফাসোর ক্ষমতাসীন সামরিক নেতা শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং সরকার ভেঙে দিয়েছেন। রাষ্ট্রপতির ডিক্রি উদ্ধৃত করে আবিদজান থেকে এএফপি এ খবর জানায়।
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পর এর নেতৃত্ব দেয়া নেতা জেনারেল হুয়ান হোসে জুনিগাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 
সহিংসতায় বিধ্বস্ত পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে হামলায় প্রায় ১৭০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বহুসংখ্যক নারী ও শিশুও রয়েছে। আফ্রিকার এই দেশটির তিনটি গ্রামে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর নাতিয়াবোনিতে নামাজ চলাকালীন একটি মসজিদে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সোমবারের এই হামলায় বহু মুসল্লি নিহত হয়েছেন। হতাহতের সঠিক সংখ্যা এখনও অজানা।  
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর