আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহত ১০

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১১:২৮ এএম

উত্তর-পশ্চিম আয়ারল্যান্ডের একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ অক্টোবর) ক্রিসলো'র দোনেগাল কাউন্টির অ্যাপলগ্রিন সার্ভিস স্টেশনে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ বাহিনী। 

নিহতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী এক কিশোর ও এক শিশু রয়েছে বলে জানা গেছে। 

আহতদের মধ্যে সাতজন নিকটস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরেকজন গুরুতর আহত ব্যক্তিকে ডাবলিনের একটি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে পেট্রোল স্টেশনের ভবন ও একটি এপার্টমেন্ট ব্লকের আংশিক ধ্বংস হয়ে গেছে। একে একটি মর্মান্তিক দুর্ঘটনা বলছে তারা। 

এ ঘটনাকে 'বিশাল মানসিক আঘাত' বলে আখ্যা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। 

আরও পড়ুন: হ্যাকিংয়ের শিকার ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল

শনিবার (৮ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, 'যা হয়েছে তা দেখে পুরো জাতি বিস্মিত'। 

এদিকে, শনিবার সন্ধ্যায় পুলিশ জানায়, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে আর কোনো হতাহত ব্যক্তিকে পাওয়া যায়নি। 


একাত্তর/এসজে

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোররাতে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি...
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর