তিব্বতে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৬:৩২ পিএম

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী লাসায় করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিরল বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে শত শত মানুষকে পুলিশের সাথে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। 

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে এ বিক্ষোভ শুরু হয়ে রাত পর্যন্ত চলে বলে জানা গেছে। বিক্ষোভকারীদের বেশিরভাগই চীনের হান নৃতাত্ত্বিক গোষ্ঠীর অভিবাসী শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। 

করোনার নতুন ঢেউকে প্রতিরোধ করতে গত প্রায় তিন মাস ধরে লকডাউন চলছে লাসায়। এই সময়ে বেশ কয়েকজন তিব্বতি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তায় জড়ো হয়েছেন শত শত মানুষ। একদিক থেকে তাদের প্রতিরোধ করছেন কর্মকর্তারা। লাউডস্পিকারে সবাইকে শান্ত হয়ে ফিরে যেতে আহবান জানাচ্ছেন কেউ একজন। 

আরেকটি ভিডিওতে মান্দারিন ভাষায় কেউ একজন বলছেন, 'তাদেরকে অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে। এখানকার অনেক মানুষই স্রেফ কাজ করে টাকা উপার্জন করতে এখানে এসেছেন। চীনের মূল ভূখণ্ডে সেটি পেলে তারা তো এখানে আসতেন না'।  

ধারণা করা হচ্ছে, ২০০৮ সালের পর এটিই তিব্বতে সবচেয়ে বড় বিক্ষোভ। সেবার ১৯ জনের মৃত্যুর পর বিদেশিদের তিব্বতে প্রবেশ নিষিদ্ধ করে দেয়া হয়। 

সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়াকে তিব্বতের এক সূত্র জানিয়েছেন, বিধিনিষেধ তুলে নেয়া না হলে 'আগুন লাগিয়ে দেয়ার' হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে এর মাধ্যমে ঠিক কী বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। 

আরও পড়ুন: পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটে আক্রমণের হুমকি রাশিয়ার

লাসার এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, সেখানে জীবনযাত্রার ব্যয় দিনদিন বেড়েই চলেছে। বাইরের যারা সেখানে থেকে কাজ করেন তাদেরকে নিজ শহরে ফিরে যেতেও দেয়া হচ্ছে না। 

উল্লেখ্য, চীনের অন্যতম সুরক্ষিত স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। সেখানে চীন সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও, সেসব অভিযোগ অস্বীকার করে আসছে বেইজিং। 


একাত্তর/এসজে
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর